/ অপরাধ / কড়াইল লেকপাড়ের 'মাটির রাস্তা' এখন মাদকের স্বর্গরাজ্য, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন
কড়াইল লেকপাড়ের 'মাটির রাস্তা' এখন মাদকের স্বর্গরাজ্য, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
Published : Sunday, 27 September, 2026 at 10:44 PM
কড়াইল লেকপাড়ের 'মাটির রাস্তা' এখন মাদকের স্বর্গরাজ্য, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্নরাজধানীর অভিজাত এলাকা বনানী ১১ নম্বর ব্রিজ সংলগ্ন কড়াইল বস্তির পূর্ব পাশের লেকপাড়। কড়াইল বস্তি ঘেঁষে থাকা 'মাটির রাস্তা' নামক স্থানটি এখন পরিণত হয়েছে ভয়ংকর এক মাদক স্পটে। হাত বাড়ালেই সেখানে মিলছে হিরোইন, ইয়াবা, গাঁজা থেকে শুরু করে ফেনসিডিল। বনানী ও আশেপাশের এলাকায় এভাবে প্রকাশ্যে ও সহজে মাদক বিকিকিনির চিত্র আগে কখনো দেখা যায়নি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে দেখা যায়, আগে মোহাম্মদপুরের নির্দিষ্ট কিছু স্পটে যেভাবে প্রকাশ্যে মাদকের বাজার বসত, ঠিক সেই রূপ নিয়েছে বনানীর এই 'মাটির রাস্তা'। স্থানটিতে যেকোনো নতুন মুখ পৌঁছানো মাত্রই অনায়াসে মিলছে সব ধরনের প্রাণঘাতী মাদক। এই মাদক স্পটের কারণে কেবল কড়াইল বস্তিই নয়, বনানী, গুলশান ও আশেপাশের এলাকার তরুণ ও যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসক্তরা ভিড় জমাচ্ছে এই মাটির রাস্তায়।

লেক ঘেঁষে অবস্থান হওয়ায় স্থানটি মাদক কারবারিদের জন্য নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। লেকের পানিতে নৌকা চলাচলকে কাজে লাগিয়ে কৌশলে রুট পরিবর্তন করে মাদকের চালান পৌঁছে দেওয়া হচ্ছে স্পটে। নৌপথ ব্যবহারের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো কিংবা দ্রুত সটকে পড়া সহজ হয়ে উঠেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীরা প্রায়ই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ঘোষণার বাণী শোনান। তবে মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ উল্টো। স্থানীয়দের অভিযোগ, কড়াইল বস্তির ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনার খবর মাঝে মধ্যেই পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে 'মাটির রাস্তা' নামক এই ভয়ংকর স্পটে অভিযানে কোনো মাদক কারবারিকে খুঁজে পাওয়া যায় না।

অভিযান পরিচালনাকারীরা কি সেখানে সত্যি মাদক ব্যবসায়ী খুঁজে পান না, নাকি তাদের খোঁজার সদিচ্ছাই নেই—তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন 'মাটির রাস্তা' মাদক স্পটের নাম ঘুরলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কানে তা না পৌঁছানোয় নেপথ্যে কোনো প্রভাবশালী 'অদৃশ্য শক্তি' রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বনানী এলাকার এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বনানীর মতো জায়গায় এত সহজে ও প্রকাশ্যে মাদক বিকিকিনি হবে, তা আমরা আগে কখনো দেখিনি। আমাদের সন্তানরা আজ চরম ঝুঁকিতে। কড়াইল বস্তির ভেতরে নাটকীয় অভিযান হয়, কিন্তু মূল স্পট 'মাটির রাস্তা' থাকে ছোঁয়ার বাইরে। এখানে নিয়মিত বেচাকেনা চললেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় না।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি (গুলশান বিভাগ) উপ-কমিশনার মোহাম্মদ রুহুল কবির খাঁন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। 'মাটির রাস্তা' কেন্দ্রিক মাদক কারবারের বিষয়ে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেখানে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুতই বিশেষ চিরুনি অভিযান চালানো হবে। কোনো মাদক কারবারি বা তাদের নেপথ্যের কাউকে ছাড় দেওয়া হবে না।"

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো) উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ. রাজিউর রহমান জানান, "লেকের নৌপথ ব্যবহার করে মাদক সরবরাহের তথ্যটি নতুন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শিগগিরই কড়াইল লেকপাড় ও মাটির রাস্তা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করা হবে।"

অভিজাত বাণিজ্যিক ও আবাসিক এলাকার কোলঘেঁষে গড়ে ওঠা এই মাদকের ভয়াল থাবা এখনই উপড়ে ফেলতে না পারলে পুরো বনানী-গুলশান অঞ্চলের তরুণ প্রজন্ম চরম বিপর্যয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
চাকরি ছেড়ে নিজের মতো করে কাজ করার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই করপোরেট চাকরি ছেড়ে কনটেন্ট তৈরি, ...
২
পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে
পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে
সবচেয়ে জটিল ক্যানসারগুলোর মধ্যে অন্যতম প্রোস্টেট ক্যানসার। পুরুষরা এ রোগে বেশি আক্রান্ত হয়। পুরুষের প্রজনন ক্ষমতার গ্রন্থি প্রোস্টেটে ক্যানসার ধীরে ...
৩
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ...
৪
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করবো। ...
৫
দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
তথ্য জানার অধিকার অন্যতম মানবাধিকার। অবাধ তথ্যের সরবরাহ নিশ্চিত ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না, জবাবদিহি প্রতিষ্ঠিত হয় না, আর জনগণের ...
৫
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভুক্তভোগী—পুলিশ প্রাথমিকভাবে এমনটাই মনে করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ...
৭
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা কিন্তু এখন আর বোঝা না। মেয়েরা ...
৮
জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ
জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে ...
৯
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ...
১০
এআইয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত গ্রেফতার
এআইয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত গ্রেফতার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৪
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৫
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৫
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৭
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৮
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
৯
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
১০
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে বৈষম্যহীনতার প্রত্যাশা সামনে এসেছিল, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com