/ সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
Published : Friday, 28 August, 2026 at 9:03 PM
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পুলিশের প্রতিবেদনে বিষয়টি শুধুমাত্র ধর্ষণ চেষ্টা হিসেবে উল্লেখ করায় কিশোরীর পরিবার এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন। আর তাই আগামী মাসে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। আর অভিযোগ প্রমাণের আগেই মাদ্রাসার পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে শিক্ষক সালাউদ্দিনকে।

এ বিষয়ে কিশোরীর পরিবার জানান, চলতি বছরের ২ জুন মঙ্গলবার মাদ্রাসা যাবার পথে শিক্ষক সালাউদ্দিন ওই কিশোরীকে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে ১৩ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে অপহরণ অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় কিশোরীর শরীরে নির্যাতনের চিহ্ন থাকলেও ধর্ষণের আলামত নষ্ট করার উদ্দেশ্যে পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলা নিতে গড়িমসি করে। এমনকি চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার ক্ষেত্রে পুলিশ কোনো প্রকার সহযোগিতাও করেনি বলে অভিযোগ পরিবারের।

এদিকে আসামি সালাউদ্দিনের কাছ থেকে অর্থ নিয়ে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ তুলে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, মেয়েকে উদ্ধারের পর আদালতের আশ্রয় নিলে মাদ্রাসা শিক্ষক সালাউদ্দিনের পক্ষ থেকে হুমকি দেয়ার পাশাপাশি বাড়িতে হামলা চালানো হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হলেও পুলিশ কার্যকর সহযোগিতা না করায় নিরাপত্তার স্বার্থে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা।

এ বিষয়ে কিশোরীর পরিবারের আইনজীবী মিতা বালা পাল বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। এক্ষেত্রে হলফনামার মাধ্যমে কিশোরীর প্রকৃত বয়স গোপন করে বিয়ের পরিস্থিতি তৈরির যে কথা বলা হচ্ছে সেটি কোনো বৈধ বিবাহের বিকল্প হতে পারেনা। আর তাই ধর্ষণের অভিযোগ করা হলেও আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদনে ঘটনাটি ধর্ষণ চেষ্টা হিসেবে উল্লেখ করে প্রকৃত ঘটনা আড়ালের মাধ্যমে ধর্ষণের অভিযোগ থেকে বাঁচাতে মেয়েটির বয়স বাড়িয়ে বিয়ের নাটক সাজিয়েছে। আমরা আদালতের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে পুলিশের সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছি।

তবে তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার সুপার মো. আলী আকবর জানান, অভিযোগের বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, আইন ও বিধি মেনেই তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে। আদালত চাইলে নতুন করে তদন্ত করতেও পুলিশ প্রস্তুত রয়েছে। পরিবার নিরাপত্তা চাইলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে।

তবে থানায় মামলা বা সাধারণ ডায়েরি করতে গিয়ে কিশোরীর মাকে তাড়িয়ে দেয়া এবং অপহরণ ও ধর্ষণের শিকার কিশোরীকে মাদ্রাসা শিক্ষক সালাউদ্দিনের কাছে ফিরিয়ে দিতে চাপ দেয়ার অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান আরো বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে নির্দিষ্টভাবে জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে শিক্ষক সালাউদ্দিনের বক্তব্য জানতে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বর্তমান সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা ও কঠোর নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর প্রাণকেন্দ্র বনানীতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ...
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে এবং পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর ...
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ...
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের ...
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কেশবপুর জোনাল অফিসের সাগরদাঁড়ী সাব-জোনাল এলাকার টিটাবাজিতপুর গ্রামে চালুকৃত লাইনে কাজ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৪৩৩।সংগঠনের সম্মেলন কক্ষে এক ...
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপালে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) ...
১০
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
১০
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। ছুটে এসে স্থানীয়রা দেখলেন, একটি বসতঘরের দরজা বাইরে থেকে শিকলবন্দি, আর ভেতরে জ্বলছে আগুন। টাঙ্গাইলের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com