|
শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবারে ঈদে মিলাদুন নবী (দ.)'র জুলুস ও মাহফিল সম্পন্ন
বোয়ালখালী, চট্টগ্রাম:
|
চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে জশনে জুলুসের র্্যালী ও মিলাদ মাহফিল ২৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ০৯ টা থেকে শুরু হয়ে বাদে জোহর আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া সুন্নিয়া বাংলাদেশ'র ব্যবস্থাপনায় ও হযরত শাহসূফি পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মূফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)'র বড় শাহজাদা ও সাজ্জাদানশীন হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা,জি,আ.)'র নেতৃত্বের্্যালীটি শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসায় জমায়েত হয়। এ সময় আজিমুশশান পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) শীর্ষক মাহফিলে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) এর মাধ্যমেই আল্লাহ তা'লার কুদরতের রহস্য প্রকাশ ঘটিয়েছেন। ঈমানের মূল স্তম্ভই হচ্ছে রাসুলুল্লাহ (দ.) এর মহব্বত ও ভালোবাসা। পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) শীর্ষক আলোচনা মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস আলকাদেরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুল আলম, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা মনজুর হোসাইন কাদেরী, মাওলানা মোহাম্মদ নজীর আহমেদ, ডা. আবদুস ছবুর, মাষ্টার ছাবের আহমেদ, আলহাজ্ব মাওলানা আবদুল জব্বার কাদেরী, মাওলানা ওসমান গনি রহীমি, মাও. হাফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ অহিদুল আলম কাদেরী, সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, মাও. ইমাম উদ্দিন রহিমী, মাও. শরাফত হোসেন রহিমী, মাও. রুহুল আমিন রহিমী, মাও. এহসান হাবীব, হাফেজ মাওলানা আবদুল আহাদ নোমান প্রমূখ। মিলাদ-ক্বিয়াম ও ফাতেহা শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা. জি. আ.)। |