|
""সিলেটের ত্রিপল মার্ডারে জড়িতদের সনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হলে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী"
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
|
সিলেটের রায়নগরে ত্রিপল মার্ডারের ঘটনায় কাঁদছে লন্ডন, ঘটনা শুনে আমি নিজেও কেঁদেছি, পুলিশ প্রশাসন কাজ করছে কিন্তু এখনো রহস্য উদঘাটন বা প্রকৃত জড়িতদের আটক করতে পারেনি। যার ফলে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যেমন ধুম্রজালের সৃষ্টি হয়েছে তেমনি হতাশা ও আতঙ্ক বিরাজ করছে । মামলা হয়েছে জড়িত বলে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তার নামও নেই যদিও আদালতে বাবুল নামের এক ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছে। কিন্তু তারপরও ত্রিপল মার্ডার নিয়ে অসন্তোষ প্রশাসনের প্রতি সচেতন মহল ও প্রবাসীরা এমনটাই জানা গেল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীর সম্বর্ধনায় যোগ দিয়ে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১ টায় যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আসলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্স এ সংবর্ধনা শেষে মিডিয়া কর্মীদের সাথে আলাপ কালে হেলাল চৌধুরী সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি ও মানুষের মধ্যে আতঙ্ক দূর করে শান্তির শহর সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান প্রশাসনের প্রতি। তিনি বলেন, ত্রিপল মার্ডারের প্রকৃত জড়িতদেদর সনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হলে প্রয়োজনে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে কঠোর আন্দোলনের পথ বেছে নেবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষুব্ধ । ত্রিপল মার্ডারের ঘটনা নিয়ে হতাশাগ্রস্ত। তারা কথা বললে সকলেই বলেন, ত্রিপল মার্ডারের ঘটনা নিয়ে কান্না জড়িত কন্ঠে । তাই এর একটা সুরাহা হতে হবে। হেলাল চৌধুরী সমর্থকগোষ্ঠী, পেশাজীবী, মিডিয়াকর্মীও রাজনৈতিক দলীয় শত শত নেতাকর্মী ফুলের তোড়া, গলার মালা নিয়ে হাজির হন প্রিয় মানুষকে আন্তরিক সম্মাননা জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এটি পরিণত হয় সংবর্ধনা অনুষ্ঠানে। এসময় তার উদ্দেশ্যে তিনি বলেন, “ মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার জীবন। আমি দীর্ঘদিন থেকে আল কোরআনের পাখিদের নিয়ে কাজ করে আসছি। আপনারা তার সাক্ষী। এতে রয়েছে তৃপ্তি আর আনন্দ । রয়েছে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে আমৃত্যু মানুষের সার্বিক কল্যাণ ও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।” তিনি, ট্রিপল মার্ডারের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ওশোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই ঘটনা আমাদের হতবাক ও বিস্মিত করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ উচ্চতর তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন দেশ ও প্রবাসীদের গণদাবি। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানান সরকারের প্রতি। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার অবৈধ। সরকারকে বৈধতা প্রমাণ করতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবর্ধনায় য়োগ দিয়ে অন্য বক্তারা বলেন, হেলাল চৌধুরী শুধু একজন সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ নন, তিনি বৃহত্তর সিলেটের একজন কৃতি সন্তান। মানুষের হৃদয়ে যার অবস্থান। যুক্তরাজ্যে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি তার রয়েছে আত্মার টান। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তার অবদান। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর আমির শফিকুল আলম মুফিক, সিলেট মহানগরীর ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াতে ইসলামী নেতা মামুন আহমদ ও ফেরদৌস আহমদ, বিশিষ্ট মুরুব্বি রুবেল আহমদ ও আব্দুল আহাদ, গণমাধ্যম, পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মী হাবিব সরোয়ার আজাদ, যুব সংগঠক ঈশা তালুকদার, বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি লুৎফুর রহমান ও সেক্রেটারি সুফিয়ান আহমদ। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি কাজী কাওছার আহমদ রুহান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আইয়ুব মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আরিফ নাঈম, যুবনেতা তামিম আহমদ, নাবিল, আলিফ, আতিক, মাহাদ, আব্দুল গফ্ফার, সৌমিক, ইকরাম, নাবিল আহমদ, আবদুল্লাহ অনিক, জামিল মজুমদারসহ ৫ নম্বর ওয়ার্ড ঐক্যফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।, |