|
সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি:
|
স্বচ্ছ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর ২০২৬–২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতি এবং সংস্থার সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মোঃ সিহাব সিদ্দিকী সভাপতি, আজমিরা খাতুন সহ-সভাপতি এবং মোঃ রিপন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— কোষাধক্ষ পাপিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ। নির্বাচনী সভায় সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংস্থাসংশ্লিষ্ট মোট ৩০ জন সদস্যের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এর মাধ্যমে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হওয়ার পাশাপাশি স্থানীয় যুব, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। |