/ জাতীয় / ঈদে মিলাদুন্নবী ঘিরে প্রস্তুত র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড
ঈদে মিলাদুন্নবী ঘিরে প্রস্তুত র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 25 August, 2026 at 11:19 PM
ঈদে মিলাদুন্নবী ঘিরে প্রস্তুত র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াডপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী স্বাক্ষরিত বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দিবসটি পালন করেন। এ আয়োজন যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী যাতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা বা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি ছড়ানোর বিষয়টি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছে তারা। এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
কর্মক্ষেত্র কিংবা দৈনন্দিন জীবনের কঠিন এক দিন শেষে ঘরে ফিরে শান্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। কেউ বইয়ের পাতায় ...
ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন
ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন
রুক্মিণী বসন্ত। ভারতের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে ভারতজুড়ে নজর কেড়েছেন। এবার আসছেন ‘টক্সিক’ নিয়ে। ...
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন করে ঘর বেঁধেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন গণমাধ্যমেও তার ‘বিয়ের’ খবর উঠে এসেছে। যদিও ...
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় ...
রংপুরে ৪ খুনঃ শরীরে ছিল আঁচড়ের চিহ্ন, স্থানীয়দের তথ্যে আটক হয় সিদ্ধার্থ
রংপুরে ৪ খুনঃ শরীরে ছিল আঁচড়ের চিহ্ন, স্থানীয়দের তথ্যে আটক হয় সিদ্ধার্থ
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই আসামিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আটক করা হয়। ...
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ...
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আলাদীপুর ইউনিয়নের মোছাঃ সালমা আক্তার এর পৈত্রিক সম্পত্তিতে (পুকুর) মাছ চাষ করেও নিজে মাছ ধরতে পারছে না ...
আগৈলঝাড়ায় মাছের ঘের নিয়ে বিরোধে হামলা, আহত ২
আগৈলঝাড়ায় মাছের ঘের নিয়ে বিরোধে হামলা, আহত ২
রিশালের আগৈলঝাড়ায় মাছের ঘের দখল ও সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জেরে হামলা, মারধর, নারীকে শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ...
শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবারে ঈদে মিলাদুন নবী (দ.)'র জুলুস ও মাহফিল সম্পন্ন
শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবারে ঈদে মিলাদুন নবী (দ.)'র জুলুস ও মাহফিল সম্পন্ন
চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে জশনে জুলুসের র্্যালী ও মিলাদ ...
১০
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা
উচ্চমানের গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শীর্ষ ২ শতাংশ কিউ-ওয়ান জার্নালে ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ঢাকা শুধু ভূমিকম্পের ঝুঁকিতে নেই; অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ভবন, সরু রাস্তা, যানজট, গ্যাসলাইন, পানির সংকট, ঘনবসতি এবং সমন্বয়হীন জরুরি ব্যবস্থাপনা; ...
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের ...
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে ...
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, অগ্নিকান্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল ( ১৯ আগস্ট) কলেজ ...
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
বাংলাদেশে সরকারি চাকরিক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা, বিশেষত কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন অল্প সময়েই এক গণবিপ্লবে পরিণত হয় ...
১০
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com