/ সারাদেশ / ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা
‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা
নতুন বার্তা, চট্টগ্রাম:
Published : Friday, 7 August, 2026 at 12:07 AM
‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতাজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যে পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’ বলে দম্ভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘কীভাবে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা কি দেখেননি’- প্রশ্নটিও করেন।

বুধবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাবেশে আনোয়ারা উপজেলা জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় ১১-দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে এ বক্তব্য ভাইরাল হয়।
ওই সমাবেশে এনসিপির এ নেতা বলেন, ‘আমরা এখনো দেখি এমপির নির্দেশনা ছাড়া প্রশাসন কাজ করে না। সাধারণ মানুষ ইউএনও এবং ওসির কাছে গেলে তাদের বলা হচ্ছে এমপি থেকে সুপারিশ নিয়ে আসেন। সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা তাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যায়। আমরা ইউএনও এবং ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ’২৪ দেখেন নাই? কীভাবে থানাগুলো জ্বালিয়ে দিয়েছে? আপনারা কি তখন দেখেন নাই, পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। কেন করেছিলাম? তারা দলীয়ভাবে অন্ধ হয়ে গিয়েছিল। আমরা আওয়ামী লীগকে আর ফিরতে দেব না। আর কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না।’

জুবাইরুল আলম মানিক আরও বলেন, টিসিবি ও ওএমএস’র মতো সরকারি কল্যাণমূলক খাদ্য সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কিংবা যে কোনো সরকারি চাকরির নিয়োগে সাধারণ শিক্ষার্থীদের এমপির সুপারিশ আনার কথা বলে চরম বৈষম্য করা হচ্ছে।

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও সশস্ত্র বাহিনী প্রশাসনের পোশাক ছেড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ক্যাডারদের মতো ভূমিকা পালন করেছিল। ওই সময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল।

সমাবেশে দেওয়া বক্তব্যের বিষয়ে পরবর্তীতে মুঠোফোনে জানতে চাওয়া হলে জুবাইরুল আলম মানিক বলেন, ‘প্রশাসন দলীয়করণ করছে বলেই আমি একথা বলেছি, আমার বক্তব্যে আমি জুলাই আন্দোলনের উদাহরণ দিয়েছি।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
৫ আগস্ট ২০২৬ জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পলায়নের দুই বছর পূর্তি পালিত হচ্ছলি তখন ...
নিরাপদ সড়ক সবার অধিকার
নিরাপদ সড়ক সবার অধিকার
সড়ক মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামাজিক যোগাযোগ সবকিছুই সড়ক ব্যবস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল। ...
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে
রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে ...
ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী ...
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান
নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আর ...
‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা
‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যে ...
বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে ভিআইপি এবং সিআইপিসহ সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকল বাস্তবায়নের নির্দেশনা এসেছে। পুনর্গঠিত ‘জাতীয় বেসামরিক বিমান চলাচল ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
পত্নীতলায় পুলিশের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পৃথক অভিযানে ব্যবসায়ী সহ ৮ জন আটক
পত্নীতলায় পুলিশের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পৃথক অভিযানে ব্যবসায়ী সহ ৮ জন আটক
পত্নীতলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার পরিচালিত পৃথক  মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ৮ জনকে ...
১০
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা নিশ্চিতের ধারাবাহিকতায় এবারও ...
 
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ...
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
০১. ইতিহাস বদলে দিয়ে ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪সালের এইদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন ...
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১আগষ্ট) সকাল ১০টায় রামুর অভিজাত কমিউনিটি সেন্টার ...
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয় ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও ...
নারী ও শিশুর প্রতি সহিংসতা: নীরবতা ভাঙার এখনই সময়
নারী ও শিশুর প্রতি সহিংসতা: নীরবতা ভাঙার এখনই সময়
নারী ও শিশু নির্যাতন কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা অপরাধের পরিসংখ্যানগত হিসাব নয়; এটি একটি সমাজের মানবিকতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ...
ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ
ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ
ইউএস বাংলার বহরে প্রায় ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে ২০২৭ সালের মধ্যে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ।বুধবার (২৯ জুলাই) ...
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ...
১০
প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, ২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি
প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, ২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com