|
টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
|
ফুলেল শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের ডিস্ট্রিক গেট সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে রাষ্ট্রের পক্ষে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। এর পর পুলিশ সুপার সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন শহিদ মারুফে মা মর্জিনা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ফাতেমা রহমান বীথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবি করা হয়। |