|
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার কস্তুরিপাড়া ও সন্ধ্যায় পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইমন তালুকদার ( ১৭)। সে কুরুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।অপরজন হলেন রায়হান (২০)। সে আউলিয়াবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।স্থানীয়রা জানায়,উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পিচুরিয়া থেকে পাথালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে,ফুটবল খেলা দেখে একটি মোটরসাইকেলে চার বন্ধু বাড়ি ফিরছিলেন।এক পর্যায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কস্তুরীপাড়া বাজারে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রায়হান নামের এক যুবক ঘটনাস্থলে মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে একজন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে টাঙ্গাইলে পাঠানো হয়েছে। । দুর্ঘটনা কবলিত এলাকা থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। |