|
নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতল প্রাঙ্গনে বাস, নিহত ১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেলে এক পথচারী নিহত হয়েছেন। আহত হন আরো এক পথচারী।রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর বিষয়টি নিশ্চিত করেন । মশিউর বলেন, চালক অনেকবার হর্ন দিয়েছিল। বাকিরা সরে গেলেও এক পথচারী মোবাইলে ব্যস্ত থাকায় গাড়ির নিচে পড়েছে। বাসটির ব্রেক ফেল হয়ে গিয়েছিল। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর ব্রেক ফেল হয়ে যায়। তখন চালক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেইট সংগ্লগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা এক পথচারী নিহত হন। আহত হয়েছেন আরো এক পথচারী। |