/ লাইফস্টাইল / কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 28 June, 2026 at 10:40 PM
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, মাংসের সঙ্গে রান্না কিংবা বিভিন্ন সবজির পদে এটি আলাদা স্বাদ যোগ করে। তবে কাঁঠালের মৌসুম শেষ হলে অনেকেই এই সুস্বাদু বিচি আর খেতে পারেন না। তাই সঠিক উপায়ে সংরক্ষণ করলে বছরের অনেকটা সময় কাঁঠালের বিচি ব্যবহার করা সম্ভব। জেনে নিন কাঁঠালের বিচি দীর্ঘদিন ভালো রাখার কয়েকটি কার্যকর পদ্ধতি—

১. রোদে শুকিয়ে সংরক্ষণ

প্রথমে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি ট্রেতে ছড়িয়ে দুই দিন ভালো রোদে শুকিয়ে নিন। শুকানো বিচিগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে রাখলে বিচি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

২. সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ

প্রথমে বিচিগুলো ভালোভাবে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে বাইরের সাদা খোসা ছাড়িয়ে ফেলুন। ভেতরের লালচে খোসা না ছাড়ালেও চলবে।

শুঁটকি দিয়ে রান্না করতে চাইলে বিচিগুলো মাঝখান থেকে দুই টুকরো করে নিতে পারেন। চাইলে আস্ত বা কুচি করেও সংরক্ষণ করা যায়।

এরপর একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে খোসা ছাড়ানো বিচিগুলো ৫ মিনিট সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পর লালচে খোসাটিও ছাড়িয়ে নিতে পারেন। এরপর পানি সম্পূর্ণ ঝরিয়ে বিচিগুলো একটি জিপলক ব্যাগ বা বায়ুরোধী মুখবন্ধ পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে প্রায় ৪ মাস পর্যন্ত ভালো থাকবে।

৩. গুঁড়া করে সংরক্ষণ

কাঁঠালের বিচি গুঁড়া করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এজন্য প্রথমে রোদে শুকানো বিচিগুলো সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার একটি শুকনো তাওয়ায় অল্প থেকে মাঝারি আঁচে তেল ছাড়া বিচিগুলো ভেজে নিন। ভালোভাবে ভাজা হলে ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া তৈরি করুন।

গুঁড়া একটি পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী পাত্রে ভরে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে কাঁঠালের বিচির গুঁড়া প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে।

সঠিক নিয়মে সংরক্ষণ করলে কাঁঠালের বিচি শুধু দীর্ঘদিন ভালোই থাকে না, এর স্বাদ ও পুষ্টিগুণও অনেকাংশে অক্ষুণ্ন থাকে। তাই কাঁঠালের মৌসুমে কিছুটা সময় নিয়ে বিচি সংরক্ষণ করে রাখুন। এতে মৌসুম শেষ হলেও বছরের বিভিন্ন সময়ে প্রিয় নানা পদে কাঁঠালের বিচির অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ...
২
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
‘সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন’— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে ...
৩
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ...
৪
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
বাংলাদেশ সর্বশেষ কবে এমন অনিন্দ্য সুন্দর ফুটবল উপহার দিয়েছিল, তা মনে করতে একটু সময় লাগার কথা। ম্যাচের শুরু থেকে শেষ ...
৫
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের ...
৫
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
সুন্দরবনে মধু সংগ্রহ কমছে, অথচ বাজারে কমছে না সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিনই ...
৭
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে ...
৮
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক ...
৯
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ।গত ...
১০
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক চ্যারিটি সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনের ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৩
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৪
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৫
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৭
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
৮
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
৯
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
১০
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com