/ জাতীয় / তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: ডিএমপি
তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Sunday, 28 June, 2026 at 10:06 PM
তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন: ডিএমপিতুরাগ নদীতে একাধিক মরদেহ উদ্ধারের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য,ছবি ও ভিডিও ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (২৮ জুন) বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম এণ্ড অপারেশনস) ফারুক হোসেন। এসময় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার এবং ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার হওয়া সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখেছে এবং তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পায়নি। একইসঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনো 

ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করা হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে এই দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া এই ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন। 

কোনো গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরণের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহবান করা হলো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
বিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ ...
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। রোববার ...
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, ...
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপৎসীর ওপরে।রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া ...
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ...
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
ভাবতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় অর্থপাচারের উৎস খুঁজতে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে পুলিশ। এই মামলার মূল ...
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ...
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় ...
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রদর্শনীটি আজ (২৮ জুন) ...
১০
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে  মোট ৫৩৩৭ টি বিভিন্ন ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে নিররপদ খাদ্য আদালত মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রমের আওতায় বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়ম ও অপরাধের ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
ব্যাটিংয়ে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো! নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি সামাল দেন বিপর্যয়। এরপর শেষের দিকে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ...
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই বা ঝুঁকি তৈরি করতে চাই ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
রাজধানীর কড়াইল, সাত তলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি ...
১০
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির সামনে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com