/ সারাদেশ / ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপির জামায়াতে যোগদান
ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপির জামায়াতে যোগদান
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Published : Thursday, 18 June, 2026 at 2:17 AM
ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপির জামায়াতে যোগদানবাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সম্প্রতি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।
নাসের শাহরিয়ার জাহেদী মহুল ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন। ঝিনাইদহ জেলা জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াত নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীদের জয়ী করতে তিনি তার অনুগত কর্মী-সমর্থকদের ভোটের মাঠে নামিয়েছিলেন। আওয়ামী লীগের একাংশের ভোট পেয়ে জামায়াত প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে জয়ী হন। 
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে সংসদ সদস্য পদ হারান আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদী মহুল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার বহু অভিযোগ রয়েছে মহুলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসের শাহরিয়ার জাহেদী মহুলের এমপি হওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই নির্বাচন না হওয়ায় সে সময় স্বপ্ন অপূর্ণ থেকে যায় তার। সেই স্বপ্ন পূরণের পথ খোলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি-জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ সব আসনে ডামি প্রার্থী দেয়। নৌকার বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী ঠিক করে দেয় আওয়ামী লীগ। ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হন মহুল। শেখ হাসিনার ইশারায় তাকে বিজয়ী করা হয়।
আওয়ামী লীগের প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে মহুলের ছোটভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র পদ দখলে নেন। নির্বাচিত হওয়ার পর পৌরভবনে বসে মদপান করে আলোচনায় আসেন হিজল। পৌরসভার বেশিরভাগ ঠিকাদারি কাজ করাতেন নিজের বাড়ির কাজের লোকদের দিয়ে।
সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের ১৩ জুলাই ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় মহুলের পালিত সন্ত্রাসীরা। এছাড়া একটি হাত ও পা কেটে ঝুলন্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান চিহ্নিত অস্ত্রধারী আবু সাইদ বিশ্বাস ও রাজন কসাইয়ের নেতৃত্বে যারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে তারা সবাই মহুলের অনুসারী।
গত বছরের ১৬ জুলাই ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়। শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই হামলায় অনেকে আহত হন। তৎকালীন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান হামলায় নেতৃত্ব দেন।
ঝিনাইদহে কোটা আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা জানান, মহুল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বৈরাচার সরকারের একতরফা নির্বাচনের এমপি। তিনি ও তার ভাই হিজল বৈষম্যবিরোধী আন্দোলন বানচাল করার অর্থ জোগান ও মদদদাতা ছিলেন। আন্দোলন চলাকালে মহুল ও তার ভাই ছাত্রদের ওপর নির্যাতন চালানোর সবধরনের ব্যবস্থা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী মহুল।
ঝিনাইদহ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিহান হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি এই মহুল অর্থ দিয়ে ছাত্রলীগকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছিল আন্দোলন দমাতে। মহুলের ভাই হিজলের নেতৃত্বে পৌরসভা ভবন থেকে লাঠিসোটা বের করে ছাত্র-জনতাকে আঘাত করে রক্ত ঝরানো হয়েছে। পঙ্গু করা হয়েছে। এই মহুল হিজল যদি এই ঝিনাইদহের রাজপথে আসার চেষ্টা করে দাঁতভাঙা জবাব দেবে ছাত্র-জনতা।’
ছাত্র আন্দোলন ঝিনাইদহের সভাপতি নাইমুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে ঝিনাইদহে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন তাদের আস্তানাও এই ঝিনাইদহে রাখা হবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরায়রা সাংবাদিকদের বলেন, ‘২০২৪-এর পাতানো নির্বাচনে অংশ নিয়ে এমপি হওয়া নাসের শাহরিয়ার জাহেদী মহুল হাসিনার দোসর। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি। তার ভাই হিজল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। আমরা অবাক হই, লজ্জিত হই, মানুষকে বোকা বানিয়ে কীভাবে তারা এখনও বহাল তবিয়তে রয়েছে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
সকালের নাশতায় ওমলেট, সেদ্ধ ডিম কিংবা বিকেলের নাস্তায় ডিমের পোচ—বাঙালির খাদ্যতালিকায় ডিম আমাদের সেভিওর। কম খরচে এত ভালো প্রোটিনের উৎস ...
ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ
ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ
সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর ...
জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান
জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান
মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে ...
মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র‍্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র‍্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র‍্য সংরক্ষণের লক্ষ্যে ব্র‍্যাক এনজিও’র উদ্যোগে ১ লক্ষ মাছের পোনা বিতরণ ...
আইসিএসবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আইসিএসবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের মধ্যে একাডেমিক উৎকর্ষ ও ...
সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত ...
প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম "অভিযোজন দুর্গ" এর উদ্বোধন
প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম "অভিযোজন দুর্গ" এর উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা  উপকূলীয় অঞ্চলের জনগণকে প্রাণঘাতী তাপ প্রবাহ থেকে সুরক্ষা দিতে বাংলাদেশে প্রথমবারের চালু হলো "অভিযোজন দুর্গ"।বৃহস্পতিবার ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির আধুনিক ‘ইনকোয়ারি-বেজড’ ...
১০
আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
বাবা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন সন্তানের জন্ম থেকে শুরু করে তার বেড়ে ওঠা, শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ এবং জীবনের প্রতিটি ...
 
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
ভাসানী হল সংস্কারের মাধ্যমে ‘মডেল টাঙ্গাইল’ গড়ে তোলা হবে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ভাসানী হল সংস্কারের মাধ্যমে ‘মডেল টাঙ্গাইল’ গড়ে তোলা হবে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
টাঙ্গাইলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ভাসানী হলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে দ্রুত ব্যবহার উপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ...
সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত সমঝোতার ‘খুব কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ...
নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক
নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক
নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। গত ১১ জুন ২০২৬ তার সাক্ষরিত এক ...
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট ...
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ ...
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য ...
১০
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
ইংল্যান্ড ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে আরও ৩ দিন সময় বাকি। তাই কিছুটা দেরিতেই কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com