/ অপরাধ / বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৬
বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Thursday, 11 June, 2026 at 12:08 AM
বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৬হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় স্বর্ণ চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকা থেকে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৪২ হাজার টাকা।

বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখস্থ সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৯৭ দশমিক ৩ গ্রাম ওজনের ২২ ক্যারেট মানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে দেশে আনা স্বর্ণ সংগ্রহ করাই ছিল তাদের কাজ। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন।

এ ঘটনায় আটক ছয়জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ আমদানি ও পাচারের সঙ্গে জড়িত।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, “বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিমানবন্দরে এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে, আন্তর্জাতিক রুটকে ব্যবহার করে পরিচালিত চোরাচালান চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
তাজউদ্দীন থেকে আমির খসরু : ৫৫ বছরে কে দিলেন কত বাজেট
তাজউদ্দীন থেকে আমির খসরু : ৫৫ বছরে কে দিলেন কত বাজেট
১৯৭১ সালের ২৬ মার্চ যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তার অর্থনৈতিক ভিত্তি ছিল অত্যন্ত সীমিত। মাত্র ৪ ...
বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ...
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা ব্যয়ে খাদ্য গুদামের ...
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা। জটিলতা থাকায় রাস্তার কাজটি সম্পূর্ণ হচ্ছে না, এ নিয়ে কারও মাথা ...
বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৬
বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৯৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় স্বর্ণ চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ...
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ...
সুন্দরবনে জোনাব বাহিনীর ৩ ডাকাত অস্ত্রসহ আটক
সুন্দরবনে জোনাব বাহিনীর ৩ ডাকাত অস্ত্রসহ আটক
সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৯ ...
কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ
কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ
রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৭ লাখ টাকা আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।বুধবার (১০ জুন) ...
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, দুজন গ্রেফতার
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, দুজন গ্রেফতার
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ...
১০
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলারপাড়ে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প। ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ ...
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার ...
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
‌‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ!’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। ৩ ...
ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!
ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের প্রায় দেড় মাস পর ...
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারকে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব ...
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি অংশগ্রহণকারী দেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ...
১০
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com