/ অপরাধ / ৬০ ব্যারেল ভোজ্য তেল ছিনিয়ে নিতে হত্যা, তেল বিক্রি করে প্রতারিত আসামি: র‍্যাব
৬০ ব্যারেল ভোজ্য তেল ছিনিয়ে নিতে হত্যা, তেল বিক্রি করে প্রতারিত আসামি: র‍্যাব
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Tuesday, 9 June, 2026 at 6:08 PM
৬০ ব্যারেল ভোজ্য তেল ছিনিয়ে নিতে হত্যা, তেল বিক্রি করে প্রতারিত আসামি: র‍্যাবনারায়নগঞ্জ থেকে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল সংগ্রহ শেষে গন্তব্য মাগুরার মেসার্স মহামায়া ট্রেডার্স-এর উদ্দেশ্যে ফিরছিলেন ট্রাক চালক আ.রহমান। 

পথেই হত্যার শিকার হন তিনি। উদ্ধার করা হয় তার অর্ধগলিত মরদেহ। এ ঘটনায় কল্পনাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, মূলত ভোজ্য তেল ছিনিয়ে নিতেই এই হত্যার ঘটনা ঘটিয়েছে চক্রটি। তবে চক্রটি তাদের নির্ধারিত গন্তব্যে তেল পৌঁছে দিলেও সেটার মূল্য বুঝে পায়নি বলে জানানো হয়। ফলে আসামিরাও প্রতারিত হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (০৯ জুন) মিরপুর ১ নম্বর পাইকপাড়া অবস্থিত র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত 'মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের মূল পরিকল্পনাকারী গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব বলেন র‍্যাব-৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। 

গ্রেফতারকৃতরা আসামি- চক্রের মূল পরিকল্পনাকারী মো.ওহিদুল ইসলাম (৩৬)।

শেখ আরমান হোসাইন হৃদয় বলেন, গত (২০ মে) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় একটি পরিত্যক্ত অবস্থায় মিসিং ট্রাক রাস্তার উপর পাওয়া যায়। এই ট্রাকের ভিতরে অর্ধগলিত একটি লাশ ছিল। লাশটি ছিল আঃ রহমান (৫৮) যিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। মাগুরার মেসার্স মহামায়া ট্রেডার্স নামের একটি কোম্পানির মালিকের ড্রাইভার ছিলেন তিনি। এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল আনা নেওয়াই ছিল তার কাজ। 

তিনি বলেন, গত (১৭ মে) সে মাগুরা থেকে খালি ট্রাক নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকাতে আসে অর্ডারকৃত ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল সংগ্রহের জন্য।  পরে গত (১৮ মে) বিকালের মধ্যে সে তার সব কাজ শেষ করে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সে তেল নিয়ে যাত্রা শুরু করে। 

নারায়ণগঞ্জের কাচপুর থেকে যখন সে মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন তার সঙ্গে আমাদের মূল যে আসামী ওহিদুল ইসলাম সে মাগুরাতে যাওয়ার ইচ্ছা পোষণ করে। সেও পেশায় একজন ড্রাইভার ছিল। তখন ভুক্তভোগী আ.রহমান তার মালিককে বিষয়টি জানিয়ে তাকে গাড়িতে নিয়ে যাত্রা শুরু করে। আসামি ওহিদুল গাড়িতে উঠে বলে আমারও একজন ভাতিজা আছে তাকেও নিয়ে যেতে চাই রাস্তা থেকে সে উঠবে। এরপর গাড়ি যাত্রা শুরু করে। তারপর চালকের সাথে গাড়িতে রৌনা দেওয়া আসামি তার পছন্দমতন ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এসে ওয়াশরুমের ব্রেক দরকার জানালে তারা ব্রেক দেয়। সেখান থেকে আসামের ভাতিজা আজাদ হোসেন ওরফে হিটলার গাড়িতে ওঠে। এরপর তারা তিনজনে রওনা হয়। এরপর কিছুদূর যেতেই মূল আসামি ওহিদুল আবার ব্রেক করতে বলে। সেখানে ব্রেক দিলে সেখান থেকে সাগর নামের আরেক আসামি গাড়ির পেছনে উঠে তেলের ড্রামের পাশে লুকিয়ে থাকে। 

যখন তারা সেখান থেকে রওনা দেয় তখন গাড়ির সামনের সিটে ভুক্তভোগী আ.রহমান ও আসামি ওয়াহিদ ও হিটলার সামনের আাসলে ছিল। কিছুদূর যেতেই হিটলার একটি চাকু বের করে ভুক্তভোগী চালকের গলায় ধরে। গাড়ি ও ৬০ ব্যাড়েল তেল ছিনতাইয়ের চেষ্টা করে। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে গাড়িটাকে ব্রেক করে ভুক্তভোগের গলার মধ্যে গামছা পেচিয়ে আ.রহমানকে হত্যা করা হয় চালকে পেছনের আসনে রেখে লাশটি ঢেকে রাখে। পরে মূল আসামি বাকি রাস্তার ট্রাক ড্রাইভ করে নিয়ে গিয়ে মাগুরা সদরে একটি দোকানের তেলের সবগুলো ব্যারেল আনলোড করে এবং পরবর্তীতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গাড়ি ও ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। 

তিনি বলেন, পরবর্তীতে মাগুরার মেসার্স মহামায়া ট্রেডার্স যখন তার তেল বুঝে না পাই এবং চালকের সাথে যোগাযোগ করতে না পেরে থানায় একটি অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে মাগুরা থানা থেকে চারজন আসামিকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন হিটলার যে চাকু ধরেছিল। আর বাকিরা যারা আসামিদের কাছ থেকে তেল কিনেছিল। এরপর আমরা আমাদের তদন্তের মাধ্যমে জানতে পারি এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ওহিদুল ঢাকার সাভার এলাকায় আত্মগোপনে আছে। তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (০৮ জুন) গভীর রাতে আমাদের র‍্যাব ৪ এর আভিধানিক দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। তবে পলাতক আসামি সাগরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামি মাদকাসক্ত। তার সাথে কথা বলে যাটা জানতে পেরেছি তেল বিক্রির টাকাটা সে এখন পর্যন্ত পাইনেই। সেও প্রতারিত হয়েছে। টাকাটা না পেয়ে সে সাভারে এসে আত্মগোপনে ছিল। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
দীর্ঘদিন ধরে সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
দেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আবারও বাড়ছে। যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মনে করা ...
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ব বাজারে ...
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) ...
১০
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিল ও বিশেষ সুবিধার কারণে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। সেই সাময়িক স্বস্তি বেশিদিন টেকেনি। নতুন ...
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক ...
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ...
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
‌‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ!’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। ৩ ...
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার ...
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ ...
১০
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারকে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com