|
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
|
ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তিনশ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. শামীম হোসেন, ডা. শারমিন জাহান সেতু প্রমুখ। এছাড়া ডক্টরস এসাসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর উদ্যোগেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আলোচনা সভা শেষে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও গরম মসলা বিতরণ করা হয়। |