|
এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার
ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধি:
|
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপস্থিত ছিলেনএনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ,সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু- রায়হান সিথিল অর্থ সম্পাদক প্রেসক্লাব ত্রিশাল,সাংবাদিক মশিউর রহমান রাজিব , মোহাম্মদ আলী,ফকরুল ফরাজী,সুমন সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তি বর্গ ও গণমাধ্যমকর্মীরা।আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা দেশের অগ্রগতি, মানবকল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। পরিশেষে, উপস্থিত সকল অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। |