/ অপরাধ / আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: র‍্যাব
আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: র‍্যাব
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 10 March, 2026 at 11:56 PM, Update: 11.03.2026 12:44:15 AM
আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: র‍্যাবঅভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থী সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব বলছে, আত্মসমর্পণ করা অনেক চরমপন্থী সদস্যও পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। 

মঙ্গলবার (১০মার্চ) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) এবং রকিব রানা (৫৫)।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন,  এসব অস্ত্র চট্টগ্রাম এলাকা থেকে ঢাকায় আনা হয়। পরে সেগুলো পাবনা অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। 

তিনি বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি পাবনা- কুষ্টিয়া এই অঞ্চলে চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চল দখল নিয়ে বালুমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন চরমপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে। এসব অস্ত্র এই অঞ্চলের বালুমহলে আধিপত্য বিস্তারে ব্যবহারের আশঙ্কা রয়েছে। আগে আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

সুন্দরবনে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করা জলদস্যুরাও আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে  সাধারণ মানুষের অপরাধ জগতের বিচরণ  প্রত্যাবর্তন। সুন্দরবন জলদস্যুদের বিষয়টি আমরাও পরিলক্ষিত করেছি। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে তথ্য পাচ্ছি তাতে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের তৎপরতা আগেও ছিল, এখনও আছে। ভবিষ্যতেও থাকবে।  যাদেরকে প্রত্যাবর্তন করানো হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায় এবং আবার এই দস্যু জীবনে তারা ফেরত না আসে।

তিনি বলেন, আর যারা ইতোমধ্যে অপরাধে জড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে। বিভিন্ন সময়ে র‍্যাব এককভাবে আবার কখনো কখনো র‍্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সন্মিলিত তভাবে নৌবাহিনীর সাথে যৌথভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায়  পরিচালিত বড় যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ সদস্য অংশ নেন। এতে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান তৈরির পাইপ, ৩০টি পিস্তলের ম্যাগজিন, ৬১টি কার্তুজ, ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় চরমপন্থী গ্রুপগুলোর সক্রিয় হওয়ার বিষয় তুলে ধরে যৌথ অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সর্বহারা ও বিভিন্ন নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের তৎপরতা ছিল। ২০২৩ সালে র‍্যাব-১২ এর উদ্যোগে প্রায় ৩১৩ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছিল এবং তাদের পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্য আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আমরা তাদেরকে বিভিন্নভাবে মনিটর করতে থাকি এবং যার ফলস্মৃতিতে আজকে আমাদের এই সফলতা এবং আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ধারণা যে এটি যে নিষিদ্ধ যারা চরমপন্থী যারা আছে তাদের হাতে এগুলো যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমি ধারণা করছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়। ইরানের ...
উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি
উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি
ইফতারের ঠিক আগমুহূর্তে রাজধানীর উত্তরায় এক তৈরি পোশাক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী।মঙ্গলবার (১০ ...
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও এবার ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ৩৪তম দফায় চালানো এই হামলায় ...
৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। যা ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া ৬টি ...
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের ...
হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। এর আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরানি সেনারা ...
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যে কারণে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, জানাল আইডিএফ
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যে কারণে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, জানাল আইডিএফ
ইসরায়েলের দিকে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার প্রায় ৫০ শতাংশে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এমনটি জানিয়েছে ...
‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি এক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের ...
এবার ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
এবার ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে এবার হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র বলেছেন, ...
১০
তেল সংকটে ঈদের বাসযাত্রায় শঙ্কা, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রীরা?
তেল সংকটে ঈদের বাসযাত্রায় শঙ্কা, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রীরা?
ঈদের মতো বড় উৎসব এলেই পরিবহন খাতে ‘কৃত্রিম সংকট’ তৈরি করে সাধারণ যাত্রীদের পকেট কাটা— নতুন কোনো অভিযোগ নয়। তবে, ...
 
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে; এটি মূলত জনগণের আমানত। সেই আমানত যখন কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা বা ব্যবসায়িক ...
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ...
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আজ ৮ মার্চ, শনিবার সকাল ১০টায় রাজধানী মিরপুরস্থ টেকনিক্যালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ ...
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
৭ মার্চ ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ...
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটের শিবগঞ্জে হাতিম আলী  রহমত উল্লাহ আলাইহি এর মাজার  জিয়ারতও দোয়া শেষে  ইফতার  সামগ্রী বিতরণহয়।  এর পূর্বে আয়োজিত আলোচনা সভায ...
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে ...
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো লেনোভো ঈদ ফেস্টিভাল অফার
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো লেনোভো ঈদ ফেস্টিভাল অফার
ঈদকে ঘিরে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করছেন? দেশের অনুমোদিত আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ “Lenovo ...
১০
১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com