/ অর্থনীতি / বাণিজ্য / ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 5 March, 2026 at 9:17 PM
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ লক্ষ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।
গত ৪ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি সই হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে ‘মুক্ত পে’ হুয়াওয়ের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদ, তাৎক্ষণিক ও বড়-অঙ্কের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক ক্যাশলেস অর্থ পরিশোধ ও ট্রান্সফার করার সুবিধা দেবে। পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং খাতের মতোন মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফলে সেবাটি হবে আরও নির্ভরযোগ্য।
‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। এই নামের মাধ্যমে আর্থিক সেবা সবার কাছে সহজলভ্য করার বাংলালিংকের লক্ষ্যকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সারা দেশে মোবাইল সংযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির ভূমিকাও এ নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে অবদান রাখার পাশাপাশি ব্যাংকসেবার বাইরে থাকা এবং সীমিত ব্যাংকসেবা পাওয়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। 
একটি প্রথাগত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ডিজিটাল অপারেটরে পরিণত হওয়ার বাংলালিংকের রূপান্তরকেও প্রতিফলিত করে এ উদ্যোগ, যেখানে সংযোগসেবার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও আর্থিক সেবাকে যুক্ত করা হয়েছে।
এর আগে এ উদ্যোগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই ‘মুক্ত পে’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, “গ্রাহক ও কমিউনিটির কল্যাণের বিষয়টি মাথায় রেখেই আমরা প্রতিটি উদ্যোগ নিই। দেশজুড়ে সবার জন্য ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করার যে অঙ্গীকার আমাদের, ‘মুক্ত পে’ তারই প্রতিফলন। বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা গড়ে তুলতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আরও বেশি মানুষ দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন।”
হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) বলেন, “বাংলালিংকের ডিজিটাল কৌশল সম্পর্কে আমরা অবগত এবং এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। ‘মুক্ত পে’ প্ল্যাটফর্মে হুয়াওয়ের সর্বাধুনিক ফিনটেক প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা নিরাপদ ও প্রবৃদ্ধিশীল ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে চাই, যা বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে।”


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com