/ মতামত / নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
ব্রিঃ জেঃ হাসান মোঃ শামসুদ্দীন (অবঃ):
Published : Thursday, 5 March, 2026 at 8:58 PM
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যাচলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু হয়ে ২৫ জানুয়ারি তৃতীয় ধাপে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে সামরিক সরকারের অনুমোদন পাওয়া ছয়টি দল অংশগ্রহণ করে। প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এই নির্বাচনে অংশ নেয় নাই। নির্বাচনের আগে এনএলডির নিবন্ধন বাতিল করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এই নির্বাচনে  পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ২০১০ সালে ইউএসডিপি প্রতিষ্ঠা লাভ করে এবং দলটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থান সমর্থন করেছিল। ইউএসডিপি দীর্ঘদিন ধরে মিয়ানমার সামরিক বাহিনীর পক্ষে কাজ করে আসছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে মিয়ানমারের সামরিক সরকার এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের আগ্রহ  প্রকাশের চেষ্টা করেছে এবং মিয়ানমারের এই নির্বাচিত বেসামরিক সরকারের উপর সেনাবাহিনীর প্রভাব আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে ইউএসডিপি উচ্চ কক্ষের ১৫৭টির মধ্যে ১০৯টি এবং নিম্ন কক্ষের ২৬৩টি আসনের মধ্যে ২৩২টি আসনে জিতেছে। মার্চে নতুন সংসদ বসবে এবং এপ্রিলে নতুন সরকার গঠন করা হবে। মার্চ মাসে মিয়ানমারের পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একত্রিত হবে বলে জানা যায়। 
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, মিয়ানমারের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্তবিষয়ক মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর হাতে থাকবে এবং পার্লামেন্টের উভয় কক্ষে ২৫ শতাংশ আসন সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত। তাই বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলেও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ মেনে নিতেই হবে। মানবাধিকার গোষ্ঠী এবং কিছু পশ্চিমা দেশ এই  নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের জোট আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এখনো এ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি।
চীনের চাপে বর্তমানে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) আপাত যুদ্ধবিরতিতে রয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মি এবং কাচিন আর্মি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পিপলস ডিফেন্স ফোর্স (পি ডি এফ) এবং চিন স্টেটের কিছু সংগঠনও মিয়ানমার সরকারী বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত। ২০২১ সালে সামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে অনেক ছোট ছোট সশস্ত্র সংগঠন তৈরি হয়। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর এই গ্রুপগুলো জোটবদ্ধ হয়ে ‘স্প্রিং রেভোল্যুশন অ্যালায়েন্স’(এসআরএ) তৈরির ঘোষণা দিয়েছে, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এই এই জোটের বাহিরে। এসআরএ জোটবদ্ধ হওয়ার আগে কাচিন আর্মি, আরাকান আর্মিসহ (এ এ) সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বড় সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছে বলে জানায়। এসআরএ এনইউজি’র পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে ও তাঁরা এনইউজির রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালনে আগ্রহী।
রাখাইনের ১৭টি প্রদেশের মধ্যে মাত্র তিনটি টাউনশিপে নির্বাচন হয়। রাখাইনের প্রধান রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি। রাখাইন রাজ্যে এই নির্বাচনের প্রভাব দৃশ্যমান নয় এবং পরিস্থিতি আগের মতই রয়েছে। নির্বাচন পরবর্তী সরকার এ এ’র সাথে রাজনৈতিক বোঝাপড়া জোরদার করে চলমান সংঘর্ষ বন্ধে উদ্যোগ নিতে পারে। তবে নির্বাচিত প্রতিনিধিদের একটা বড় অংশ সাবেক সেনা কর্মকর্তা কিংবা তাদের আনুকূল্যে থাকায় তাদের কাছ থেকে বড় ধরনের পরিবর্তনের বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। নতুন সরকার গঠন শেষ হলে মিয়ানমার সেনাবাহিনী বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে  সামরিক অভিযান জোরদার করবে বলে আশঙ্কা করা হচ্ছে। থ্রি ব্রাদারহুড এলায়েন্সের মধ্যে ভাঙ্গন ধরানো না গেলেও অন্য দুটি দলের মিয়ানমার সেনাবাহিনীর সাথে আপাত যুদ্ধ বিরতির কারনে এ এ’কে মিয়ানমার সেনাবাহিনীর সর্বাত্মক আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।  রাজধানী সিতওয়ে, চকপিউ এবং মানাউং শহরতলী ছাড়া রাখাইনের বেশীরভাগ এলাকা বর্তমানে এ এ’র নিয়ন্ত্রণে। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল এবং রাখাইনে তাদের অবস্থান পুনরুদ্ধারে তৎপর হওয়ার সম্ভাবনা রয়েছে। জান্তার অবরোধ এবং দীর্ঘ সময় ধরে নিয়মিত আক্রমণে রাখাইনে অবকাঠামো, খাদ্যনিরাপত্তা, শিক্ষাব্যবস্থাসহ অনেক কিছু বিপর্যস্ত। নতুন করে সামরিক অভিযানে প্রদেশজুড়ে মানবিক বিপর্যয় আরও বাড়বে। 
আরাকানের চিন প্রদেশ সংলগ্ন পালেতোয়া এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একটা সশস্ত্র সংগঠন তৎপর হয়েছে যা সামনের দিনগুলোতে এ এ’র জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে। এ এ ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যেকার সংঘাত বাড়ার পাশাপাশি একই সময় চিন রাজ্যের সশস্ত্র গুষ্ঠিও যদি সক্রিয় হয়ে ওঠে, তাহলে এই সহিংসতার কারনেও  বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকা রয়েছে। মাদক ব্যবসা থেকেই মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলো তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করে। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ বন্ধ না হলে মাদক ব্যবসা আরও আগ্রাসী হবে এবং এর প্রভাব বাংলাদেশের উপর পড়বে। মিয়ানমারের নির্বাচিত সরকার রাখাইনে রাজনৈতিক সমঝোতার বদলে সামরিকভাবে চলমান সংকট মোকাবিলা করতে চাইলে এই সংকট আরও জটিল আকার ধারন করবে এবং রাখাইনের পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এসব পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের নতুন সরকারকে এই সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মিয়ানমার জান্তা সরকার আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পেতে এই নির্বাচনের আয়োজন করেছে, তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা  মিয়ানমার ও রাখাইনে তাদের কার্যক্রম জোরদার করতে বর্তমান নির্বাচিত সরকারের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে মিয়ানমারের পাশে থেকে চীন ও রাশিয়া মিয়ানমারকে নানা ধরনের সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে। চীন অর্থনৈতিক কারনে এবং তার বাণিজ্য সচল রাখতে সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বাড়াতে সহায়তা করছে। এ জন্য তারা সেসব অঞ্চলের যুদ্ধরত দলগুলোকে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ বিরতির জন্য চাপে রাখছে। সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রকরাও তাদের ব্যবসা চালিয়ে যেতে চীনের সাথে সমঝোতা করছে। নির্বাচন চলাকালীন মিয়ানমারের জান্তা সরকারের সাথে পাকিস্তান কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ইরানও মিয়ানমারের সাথে সহযোগীতার হাত বাড়িয়েছে। ভারতও  মিয়ানমারের নির্বাচনকে স্বাগত জানিয়েছে তবে তারা এ এ  ও চিন রাজ্যের সশস্ত্র গুষ্টিগুলোর সাথে যোগাযোগ রাখছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে এএ’র অবস্থানে মিয়ানমার জান্তা বিমান হামলা বাড়িয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতিও দিন দিন জটিল হচ্ছে। মিয়ানমার থেকে আসা গোলাগুলি সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে পড়ছে এবং এর ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কে বিরাজ করছেও স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে। এ এ’র হাতে বাংলাদেশের জেলেরা প্রতিনিয়ত আক্রান্ত ও  হয়রানির শিকার হচ্ছে যা উদ্বেগের। এই পরিস্থিতি থেকে উত্তরণে নতুন সরকারকে এ এ’র সাথে যোগাযোগ করে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউএনএইচসিআরের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনকে জানানো হয় যে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গা সংকটের সমাধানে নিয়োজিত সব স্টেকহোল্ডার আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করে তাদের নিয়ন্ত্রিত এলাকাতে রোহিঙ্গাদের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করতে পারে। এই উদ্যোগে আরাকান আর্মিকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
রোহিঙ্গা সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা, বহুপক্ষীয় উদ্যোগ, ত্রিপক্ষীয় উদ্যোগ, আন্তর্জাতিক আদালতে বিচারপ্রক্রিয়া এবং নিষেধাজ্ঞার মত উদ্যোগ নেয়া হলেও এসব কার্যক্রম এই সংকট সমাধানে ফলপ্রসূ হয়নি। রোহিঙ্গা সংকট সমাধানে এসব উদ্যোগের পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। রাখাইন পুনর্গঠন পরিকল্পনার প্রস্তুত করে সেখানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে। রোহিঙ্গা সংকট সমাধানে সকল স্টেকহোল্ডারদেরকে একত্রে মিয়ানমারের নব নির্বাচিত সরকার ও এ এ’র সাথে যোগাযোগ করে এসব কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে । অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা’র রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেছেন। রোহিঙ্গা সমস্যা একটি দীর্ঘ মেয়াদী সংকটে পরিণত হতে চলছে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি গুরুত্ব পূর্ণ জাতীয় ইস্যু, এই সংকট সমাধানে মানবিক সহায়তা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক, আন্তর্জাতিক, কূটনৈতিক সহ সব ধরনের উদ্যোগ চলমান রাখলেই সংকটের সমাধান আলোর মুখ দেখতে পারে। সামনের দিনগুলোতে নব নির্বাচিত সরকারের উদ্যোগে রোহিঙ্গা সমস্যা সমাধানে নতুন আশার সঞ্চার হবে এটাই প্রত্যাশা। 

ব্রিঃ জেঃ হাসান মোঃ শামসুদ্দীন, এন ডি সি, এ এফডব্লিউ সি, পি এস সি, এম ফিল (অবঃ)মিয়ানমার ও  রোহিঙ্গা বিষয়ক গবেষক


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com