/ আন্তর্জাতিক / ইরানকেও গাজা বানাতে চায় ইসরাইল: বিশ্লেষক
ইরানকেও গাজা বানাতে চায় ইসরাইল: বিশ্লেষক
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 5 March, 2026 at 8:31 PM
ইরানকেও গাজা বানাতে চায় ইসরাইল: বিশ্লেষকদখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। 
কিন্তু গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যেভাবে ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে বৃষ্টির মতো বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার অধিকাংশ ঠেকাতে পারছে না তেহরান। এতে আরেকটি গাজার দৃশ্য ধীরে ধীরে ফুটে উঠছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় গণহত্যা চালানোয় আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও তাকে গ্রেপ্তার করতে পারেনি কেউ। এ কারণে তিনি আবও বেপরোয়া হয়ে ইরান আক্রমণ করেছেন। বরাবরের মতো এবারও নিরীহ মুসলমানদের গণহারে হত্যা করার জন্য পাশে পেয়েছেন যুক্তরাষ্ট্রকে।
হাজার হাজার শিশুর প্রাণ হরণকারী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের সূচনা করেছেন একটি বালিকা বিদ্যালয়ে হামলার মাধ্যমে। যেখানে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৮০টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো শিক্ষক, কর্মকর্তাসহ বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়েছেন। সব মিলিয়ে আগ্রাসনের পঞ্চম দিন বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

দি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক আমজাদ ইরাকি আলজাজিরাকে এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, আমরা ইরানেও ইসরাইলের আগের নীতির প্রতিফলন দেখতে পাচ্ছি।  তেল আবিবের সেনারা ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।  শুধু তাই নয়, তারা তাদের আগের নীতি থেকে আরও একধাপ এগিয়ে গেছে। 

তিনি বলেন, ইসরাইল গাজা ও লেবাননে সব সময় ‘ঘাস কাটা‘-এর একটি সাধারণ নীতি অনুসরণ করছে। যার অর্থ হলো ঘাস বড় হলেই মাথা কেটে ফেলতে হবে। এই নীতির কারণ হলো- ইসরাইল সর্বদা ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে হুমকির বাইরে রাখতে চায়। যখনই তাদের হুমকি মনে হয়, তখনই নানা অজুহাতে তাদের ওপর হামলা চালিয়ে দুর্বল করে দেয়।

আমজাদ ইরাকি বলেন, ইরানে এর চেয়েও ভয়ঙ্কর নীতি অনুসরণ করছে তেল আবিব। তারা ইরানে ‘ঘাস জ্বালিয়ে দেওয়ার’ কৌশল নিয়েছে, যেন দেশটি আর টিকে থাকতে না পারে। ইসরাইল ইরানে তাই করছে যা আড়াই বছর ধরে গাজায় করছে।

এই বিশ্লেষক বলেন, গাজায় গণহারে জনজীবন ধ্বংস করে দিলেও কূটনৈতিকভাবে তারা তাদের সেনাবাহিনীর শক্তি বরাবরই বাড়িয়ে নিতে পেরেছে। এজন্য তারা এখন আর ঘাস কাটার নীতিতে নেই, বরং শেকড়সহ ঘাস ধ্বংস করার কৌশল নিয়েছে।

তিনি যোগ করেন, ইসরাইল যুদ্ধনীতির তোয়াক্কা না করে নিয়মিত ইরানের স্কুল, মসজিদ, মাজার, বেসামরিক বাড়িঘর, স্থাপনাসহ যা পাচ্ছে তাই ধ্বংস করে দিচ্ছে। এজন্য গাজায় আড়াই বছরের ধ্বংসযজ্ঞ ও ইরানের গণবিধ্বংসী হামলার মধ্যে সরাসরি সংযোগ আছে। তারা তেহরানকে পুরোপুরি শেষ করে দিতে চাচ্ছে।

অন্যদিকে ইসরাইল যেকোনো বড় ক্ষতি থেকে মুক্ত, কারণ যুক্তরাষ্ট্র তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ইরানের হামলায় তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব নয়।

আমজাদ ইরাকি বলেন, এই যুদ্ধ নিয়ে ইসরাইল মোটেও চিন্তিত নয়। এমনকি বিষয়টি তাদের কাছে অতটা গুরুতরও মনে হচ্ছে না। কারণ, ওয়াশিংটন তাদের পাশে থাকায় কূটনৈতিক সমর্থন ও অস্ত্র পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউরোপ ও আরব বিশ্বসহ পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোর সমর্থনও আদায় করছে। তাই তারা মূলত একটি ধ্বংসাত্বক খেলায় মেতেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com