/ সারাদেশ / আমি বিশ্বাস করতে চাই, নির্বাচন সময়মতো হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
আমি বিশ্বাস করতে চাই, নির্বাচন সময়মতো হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
নতুন বার্তা, রাজশাহী:
Published : Sunday, 16 November, 2025 at 12:53 AM
আমি বিশ্বাস করতে চাই, নির্বাচন সময়মতো হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্যস্বাধীনতা, সুশাসন, প্রশাসনের দক্ষতা, সক্ষমতা, রাজনৈতিক মনোভাব ও সরকারের অভিপ্রায়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে। তাই নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচনের খরচেও লাগাম টানতে হবে। এর মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। নেতারা বলবে, জনতা শুনবে– ভাঙতে হবে এ নিয়ম। নির্বাচিত প্রতিনিধিরা কী কী কাজ করেছেন, এর হিসাব ভোটারের কাছে বছর বছর দিতে হবে। 

শনিবার রাজশাহীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ এসব মতামত তুলে ধরেন। নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই সংলাপে সঞ্চালক ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অংশ নেন এনসিপি ও সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তাদের কোনো নেতা সংলাপে অংশ নেননি। সিপিডির সহায়তায় দেশের সব বিভাগীয় শহরে এই সংলাপের পরিকল্পনা রয়েছে। 

সভায় বিভিন্ন জাতীয় সমস্যা, সংকট ও রাজশাহীর আঞ্চলিক নানা বিষয় নিয়ে পেশাজীবী প্রতিনিধিরা অভিমত তুলে ধরেন। রাজশাহীর পাঁচটি বড় সমস্যা তাদের বক্তব্যে উঠে এসেছে। এগুলো হলো– কর্মসংস্থানের অভাব, পানি সংকট, জ্বালানি গ্যাসের সংকট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিভিত্তিক শিল্পের অপ্রতুলতা। 

সংলাপের সঞ্চালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচন বিষয়ে বলেন, আমি এখনও বিশ্বাস করতে চাই, নির্বাচন সময়মতো হবে। কারণ, নির্বাচন হওয়ার পক্ষের শক্তি এখন বাংলাদেশে অনেক বেশি। নির্বাচন হওয়ার পক্ষের বড় শক্তি বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, তিনি সময়মতো নির্বাচন চান। তাঁর সহযোগীরাও চান নির্বাচন সময়মতো হোক। নির্বাচনের পক্ষের রাজনৈতিক শক্তি এখন যে কোনো সময় চেয়ে অনেক বেশি বলিষ্ঠ। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে। বেসামরিক আমলা, সামরিক প্রশাসন, পেশাজীবী সমাজ, ব্যবসায়িক গোষ্ঠী, তরুণ সমাজও নির্ধারিত সময়ে নির্বাচন চায়। নির্বাচনের পক্ষে একটি ব্যাপক ঐকমত্য দেশে বিরাজ করছে।
তিনি বলেন, সংসদে যাদের প্রতিনিধিত্ব নেই, উচ্চকক্ষে তাদের জায়গা করে দিতে হবে। উচ্চকক্ষে প্রতিবন্ধীদের, সমতলের আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এসব বিষয় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকা উচিত।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, তবে সব বৈষম্যের বিরুদ্ধে বলি না। আমি পিছিয়ে পড়া কোনো কোনো মানুষের কথা বলি, কিন্তু পার্বত্য অঞ্চলের কিংবা সমতলের আদিবাসীর কথা ঠিকমতো বলি না। আমরা মুক্ত বাকের কথা বলি, কিন্তু যখন সুফি-বাউলদের কথা বলা হয়, তখন আমরা তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে যাই। তাই, একটা বৈষম্যবিরোধী আইন লাগবে। 

সংলাপে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনিন বলেন, যদি রাজনীতিবিদরা তাদের স্বজনপ্রীতি ভুলে না যান, তবে সুশাসন আসবে না। স্বজনপ্রীতি হলো দুর্নীতির সবচেয়ে বড় শিকড়। যদি রাজনীতিবিদরা স্বজনপ্রীতির লেজুড় ছাড়তে না পারেন, তবে দুর্নীতিমুক্ত হবে না দেশ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসিন খান বলেন, সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হওয়া উচিত সুশিক্ষা। ভোটারকে সচেতন ও সুশিক্ষা দিতে না পারলে, সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। 

সংলাপের মুক্ত আলোচনা পর্বে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ বলেন, আমরা গতানুগতিকভাবে যেসব কথা বলি, তা আমরা বাস্তবায়ন করতে পারি না। ১৪ বছরেও সাগর রুনি হত্যার বিচার হয়নি। মেজর সিনহা হত্যার বিচার আমরা আজও বাস্তবায়ন করতে পারলাম না। প্রত্যাশা করেছিলাম, এ সরকার হয়তো কিছু করবে। এসব সংলাপে দাঁড়িয়ে আমরা যেসব কথা বলি, তা যারা বাস্তবায়িত করতে পারবে, এমন ব্যক্তিকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব তুলে দেওয়া উচিত। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা বাক্স্বাধীনতার অধিকার পেয়েছি। তবে বাক্স্বাধীনতার নিরাপত্তা কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। অনেক সময় আমরা অনেক সত্য কথাও বলতে পারছি না। যারা বলছে, তাদের নানাভাবে বুলিং করা হচ্ছে, সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে। খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে, যা আমাদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি, যা আমাদের ব্যথিত করেছে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সামঞ্জস্যতা হচ্ছে না। দুর্নীতি ও জবাবদিহি ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংলাপের সমাপনী বক্তব্যে সিপিডির আরেক সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট থেকে আমরা আজকের আলোচনাটা করেছি। এ আন্দোলন আমাদের বলে দিচ্ছে, আমরা যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, তখন পরিবর্তন আমরা করতে পারি। একটা গণতান্ত্রিক উত্তরণকে সামনে রেখে আমরা আলোচনাটা করছি। সুতরাং সামনের দিনেও আমাদের একটা আকাঙ্ক্ষার প্রকাশ আমরা পেয়েছি। দুটিই কিন্তু আমাদের শক্তি। পরিবর্তন কিন্তু আমরা করতে পারি এবং গণতান্ত্রিক উত্তরণের একটা আকাঙ্ক্ষা আমাদের আছে। আমরা তা সামনে রেখে আগাচ্ছি। 

তিনি বলেন, আমরা একত্রিত হয়ে যে আলোচনাটা করলাম, তা আমাদের জন্য একটা বড় শক্তি, যা জাতীয় উত্তরণে বড় কাজে দেবে। এই আলাপ থেকে আমরা একটি ইশতেহার তৈরি করব। তা নিয়ে আমরা রাজনৈতিক নেতাদের কাছে যাব। সম্মিলিতভাবে রাজনৈতিক নেতারা আমাদের আকাঙ্ক্ষা ধারণ করেন। তাদের বাদ দিয়ে আমরা পরিবর্তন করতে পারব না। আজকের সংলাপে নাগরিকদের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সামর্থ্য দুটিই প্রকাশ পেয়েছে। সেটাকে ধরে ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলাদেশকে আরও ভালো করতে পারব।

এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিরা আগামী নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়ন, আদিবাসী স্বীকৃতি, বিচার বিভাগের স্বাধীনতা, সরকারি দপ্তরে ভোগান্তি কমানো, নারী অধিকার নিশ্চিতসহ নানা বিষয় তুলে ধরেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক খাতের ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ। নিটিং, ডায়িং ও গার্মেন্টস সেলাইয়ের উৎপাদন কমেছে ...
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ...
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি ...
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ...
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ...
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
১০
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিপর্যয়, কোনো গণআন্দোলন, জরুরি পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে প্রচলিত ইন্টারনেট সেবা বন্ধ বা বিচ্ছিন্ন হয়ে গেলেও ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
১০
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com