/ ধর্ম ও জীবন / দোয়া কবুল না হওয়ার কারণ
দোয়া কবুল না হওয়ার কারণ
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 2 March, 2026 at 3:36 AM
দোয়া কবুল না হওয়ার কারণপ্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন, তাদের কারও দোয়া কবুল হয়, আবার কারও হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোন না কোনো কারণ রয়েছে।
অনেক মানুষ আছেন, আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে— দোয়া করা ছেড়ে দেন। হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে, দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন।

যেসব কারণে দোয়া কবুল হয় না

বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না— সে কারণগুলো আমরা জানি না। জেনে রাখার প্রয়োজনও মনে করি না। তাই আসুন, সেসব কারণ জেনে নেই।

এক. পানাহার ও পোশাক হালাল না হওয়া

হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ পবিত্র; তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন।… তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন— দীর্ঘ সফরের ফলে যার চুল উসকোখুসকো, চেহারা ধুলোবালিমাখা। সে হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে, ‘হে আমার রব! হে আমার রব!’, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে; (এমতাবস্থায়) কীভাবে তার দোয়ায় সাড়া দেওয়া হবে?’ (সহিহ মুসলিম, হাদিস : ১০১৫)
রাসুল (সা.) আরও বলেছেন, ‘মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ অর্জন করল, হালাল উপায়ে, নাকি হারাম উপায়ে!’ (বুখারি, হাদিস : ২০৮৩)
অন্য হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না।’ (মুসলিম, হাদিস : ২২৩৬)

দুই. দোয়ায় ইখলাস ও নিষ্ঠাহীনতা

মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসুল (সা.) বলেছেন, দোয়াও একটি ইবাদত। (আবু দাউদ, হাদিস : ১৪৭৯)
ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাইতো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, ‘আর তাদের শুধু এ নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে। আর এটাই সঠিক দ্বিন।’ (সুরা বায়্যিনাহ, আয়াত : ০৫)

তিন. গুনাহ করা ও রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ (অপরাধ)। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, ‘কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করেন।
(১) হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন। (২) অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন। (৩) অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূরে করে দেন।
সহাবিরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। (আত-তারগিব, হাদিস : ১৬৩৩)

চার. গুনাহে অবিচলত থাকা

দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো, গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব, দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহও তাদের বদলান না।
রাসুল (সা.) বলেছেন, ‘বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া করে। (মুসলিম, হাদিস : ৬৮২৯)

পাঁচ. দোয়ায় অমনোযোগী হওয়া

দোয়ায় মনোযোগ না থাকলেও সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না।’ (তিরমিজি, হাদিস : ৩৪৭৯)

ছয়. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা

অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এ রকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ অসন্তুষ্ট হন। ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক।
অতএব, দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না।

সাত. সৎকাজে আদেশ ও অসৎকাজে না করা

রাসূলুল্লাহ্ (সা.) বলেন, ‘শপথ সেই সত্তার, যার হাতে আমার প্রাণ! তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে ও অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে। নতুবা, অচিরেই এর ফলে আল্লাহ্ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া সাড়া দেওয়া হবে না।’ (তিরমিজি, হাদিস : ২১৬৯)

আট. দ্রুত ফল না পাওয়ায় দোয়া বন্ধ করে দেওয়া

রাসূলুল্লাহ্ (সা.) বলেন, ‘তোমাদের কেউ আল্লাহকে ডাকলে, তার ডাকে সাড়া দেওয়া হবে, যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে ওঠে— ‘আল্লাহকে তো ডাকলাম, কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেলো না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩৪০)

নয়. হারাম থেকে বেঁচে না থাকা

দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসুল (সা.) এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলামলিন। সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? (তিরমিজি, হাদিস : ৮৯৬৯)

দশ. মহান আল্লাহর প্রজ্ঞা

তিনি দোয়া সাথে সাথে কবুল না করে প্রার্থিত বস্তুর চেয়েও অধিক দেওয়ার জন্য রেখে দেন। রাসুল (সা.) বলেন, ‘যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন: হয় তার প্রার্থিত বস্তুই তাকে দিয়ে দেন অথবা তার দোয়াকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন কিংবা দোয়ার পরিমাণ অনুসারে তার অন্য কোনো (অনাগত) বিপদ তিনি দূর করে দেন।’ (তিরমিজি, হাদিস : ৫/৫৬৬; আহমাদ, হাদিস : ৩/১৮)

মহান আল্লাহ আমাদের সবার ত্রুটিবিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ...
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটের শিবগঞ্জে হাতিম আলী  রহমত উল্লাহ আলাইহি এর মাজার  জিয়ারতও দোয়া শেষে  ইফতার  সামগ্রী বিতরণহয়।  এর পূর্বে আয়োজিত আলোচনা সভায ...
পলিমাটি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
পলিমাটি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
রাজশাহীতে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৭ মার্চ ২০২৬ (১৭ রমজান) ...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের  পাশে ...
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
৭ মার্চ ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ...
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ইরানের আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।এক বিবৃতিতে ...
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ...
জ্বালানী তেল পাচার ঠেকাতে সীমান্তে ৫৯ বিজিবির কঠোর নজড়দারী
জ্বালানী তেল পাচার ঠেকাতে সীমান্তে ৫৯ বিজিবির কঠোর নজড়দারী
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন  সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে ...
সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীডে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে গত সোমবার ...
১০
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য ...
 
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান ...
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ এর ...
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ মার্চ) সকালে ...
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
বসন্তের শুরুতেই আমের মুকুলে ছেয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। গ্রামাঞ্চল থেকে শহর, পুকুরপাড় থেকে বাড়ির আঙিনা-সবখানেই আমগাছ এখন মুকুলে ...
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে ধূমপানের প্রবণতা কমে এসেছে। পরিবহনে ধূমপানের অভিযোগ করা হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরাই পদক্ষেপ নেয়, ...
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংশ্লিষ্ট ...
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
তিনদিনের সফরে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। ...
১০
মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান প‌রি‌স্থি‌তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু‌টি বিবৃ‌তির ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশের জনগণের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com