/ আইন / আদালত / আইনের শাসন এবং বিনা বিচারে আটক
আইনের শাসন এবং বিনা বিচারে আটক
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 25 February, 2026 at 1:13 AM, Update: 25.02.2026 2:41:20 PM
আইনের শাসন এবং বিনা বিচারে আটকবৈষম্য বিলোপ আর আইনের শাসনের দাবিই ছিল ‘২৪-এর ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই দাবির আন্দোলনই রূপ পায় গণ-অভ্যুত্থানে। ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ক্ষমতা ফেলে ভারতে পালিয়ে যান সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্য দূর করার জনপ্রত্যাশা নিয়ে দায়িত্ব নেয়া সেই সরকারের সময়েই আইনের শাসনের বহু ব্যত্যয় ঘটেছে। বিনা বিচারে আটক এবং কারাগারে থাকার অনেক নজির তৈরি হয়েছে। যা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের লাখো নেতাকর্মী ও পেশাজীবী নেতৃবৃন্দ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় মাসের পর মাস কারাভোগ করেছেন বিনা বিচারে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তাদের অনেকে কারামুক্ত হয়েছেন। কারও কারও বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা এখনো চলমান। এর বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়ের করা অনেক মামলায়ও এমন অনেককে আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলে ছিলেন না বা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এসব ব্যক্তি অনেকটা বিনা বিচারেই কারাগারে আছেন। জামিনযোগ্য অভিযোগ হলেও জামিন মিলেনি অনেকের। বিনা বিচারে কারাগারে আটক থাকা এমন ব্যক্তিদের আশার আলো দেখাচ্ছে নতুন নির্বাচিত সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়েছে। যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নেয়ার।
দায়িত্ব গ্রহণের পরের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানও আইনের শাসনের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও হয়রানিমূলক মামলা নিয়ে কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের আমলে হওয়া হয়রানিমূলক মামলা দুই দফায় প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর দায়ের হওয়া বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। এ সব মামলার পেছনে সুবিধাবাদী একটি শ্রেণি কাজ করেছে। মন্ত্রী জানান, ৫ই আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কিছু মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ ব্যক্তিদের জড়ানো হয়েছে। বিষয়গুলো সরকারের নজরে এসেছে এবং যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য বের করা হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে এমন ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছিল।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিচার বিভাগে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
হয়রানিমূলক মামলায় জামিন না পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, বিভিন্ন কারণে বিচার বিভাগ ইতস্তত বোধ করছিল জামিন দিতে। আমার মনে হয় এখন পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভুক্তভোগীরা এখন জামিন পেয়ে যাবেন। বিচার বিভাগও জামিন দিতে আর ইতস্তত বোধ করবে না। তিনি বলেন, কাউকে যখন হত্যা মামলার আসামি করা হয় তখন তার জামিন না হওয়াটাই স্বাভাবিক। এ ধরনের হয়রানি রোধে মামলার তদন্ত দ্রুত শেষ করা জরুরি।
গত দেড় বছর ধরে কারাগারে আছেন সাংবাদিক শ্যামল দত্ত। তার পরিবারের দাবি তিনি নানা জটিল রোগে ভুগছেন। ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। একাধিক বার জামিন আবেদন করেও জামিন মিলেনি। সর্বশেষ উচ্চ আদালতের নজরে আনলে হাইকোর্ট তাকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। কিন্তু গত ৯ মাসেও ওই রুলের নিষ্পত্তি হয়নি। মামলার এজাহার বলছে, সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে ছাত্র-আন্দোলনে ভাষানটেক এলাকায় একটি হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই মামলায় তিনি কারাভোগ করছেন। সাংবাদিক শ্যামল দত্তের স্ত্রী সঞ্চিতা দত্ত বলেন, মামলা হয়েছে, সেটা আমরা ফেস করবো। কিন্তু জামিনটা অন্তত দেয়া হোক। কিন্তু আমরা আমাদের আইনের অধিকার পাইনি।
ক্যান্সার আক্রান্ত সাংবাদিক মোজাম্মেল বাবু ২০২৪ এর ১৬ই সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন। প্রথমে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আরও চারটি হত্যা মামলায় আসামি করা হয়। তিনিও একাধিকবার জামিন আবেদন করেছেন কিন্তু জামিন মিলেনি।
সাংবাদিক সংগঠনের তথ্য বলছে, জুলাই আন্দোলনে ছাত্র হত্যায় জড়িত থাকার ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়। তাদের মধ্যে ৫ জন আছেন কারাগারে। এর বাইরে আইনজীবী, লেখকসহ আরও অনেকে আছেন যাদের পরিবারের অভিযোগ তারা আইনি অধিকার পাচ্ছেন না। জামিনের আবেদন করা হলেও জামিন মিলছে না।
মানবাধিকার নিয়ে কাজ করা সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু তার জামিন পাওয়ার অধিকার আছে। ইচ্ছাকৃতভাবে কারও জামিনের পথ রুদ্ধ করা এবং জামিন নাকচ করা আইনের লঙ্ঘন। বিচার কখনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় হওয়া উচিত নয়। বিচারে হস্তক্ষেপ কাম্য নয়। বিচার হবে আইন ও সংবিধান অনুযায়ী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com