/ খেলাধুলা / স্বপ্ন ও বাস্তবতা: সাকিবের ‘সীমানা প্রাচীর’ খুলবে কবে!
স্বপ্ন ও বাস্তবতা: সাকিবের ‘সীমানা প্রাচীর’ খুলবে কবে!
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 24 February, 2026 at 1:14 AM
স্বপ্ন ও বাস্তবতা: সাকিবের ‘সীমানা প্রাচীর’ খুলবে কবে!অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে চেনার একটি অন্যতম ব্র্যান্ডও বলা যায় তাকে। কিন্তু সেই মহাতারকাই আজ নিজ দেশে ফিরতে পারছেন না! অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই ছিলেন তার দেশে ফেরার অন্যতম বাধা। তবে দেশে নতুন সরকার আসার পর ফের আলোচনায় সাকিবের দেশে ফেরা। এটি অনেকের কাছে ‘স্বপ্ন’ হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ২০২৪ এর ৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশের মাটিতে সাকিবের পদচারণা এখন কেবলই এক ধূসর কল্পনা। সেই সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলা এবং শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ তাকে এক গভীর খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সরকারের নতুন অবস্থান।
সম্প্রতি যুব ও ক্রীড়া নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার সাকিব ও মাশরাফির বিষয়ে ‘নমনীয় অবস্থান’ গ্রহণ করতে যাচ্ছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে, যাতে এই কিংবদন্তিরা সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারেন।
বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আজ এক ট্র্যাজিক হিরো। মাঠের বীরত্ব ছাপিয়ে আজ তার জন্য বড় হয়ে উঠেছে আদালত আর রাজনীতির মারপ্যাঁচ। প্রায় এক যুগের বেশি সময় ধরে লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নেয়া এই খেলোয়াড় আজ নিজ ভূমিতেই ‘পরবাসী’। যেখানে দেশের ক্রিকেটে সাকিবের অবদান অনস্বীকার্য। তবে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়া এবং দেশের সংকটে নীরবতা তাকে তীব্র জনরোষের মুখে ফেলেছে। সাকিবের ক্যারিয়ারের এই ক্রান্তিলগ্নে ভক্তদের মনে প্রশ্ন বাইশ গজের এই মহানায়ক কি শেষ পর্যন্ত আইনি বেড়াজালে আটকেই থাকবেন? সাকিবের রেকর্ডগড়া ক্যারিয়ারের শেষটা কি তবে বিদেশের মাটিতেই হতে চলেছে? এটি আজ কেবল ক্রীড়াঙ্গনের নয়, বরং জাতীয় পর্যায়ের এক বিশাল তর্কের বিষয়ে পরিণত হয়েছে। তার অনুপস্থিতি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অপূরণীয় শূন্যতা। গত কয়েক মাস ধরে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেরারি হয়ে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে বেড়াচ্ছেন। কিন্তু তার মন পড়ে আছে মিরপুরের চেনা উইকেটে। ২০২৪ এর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাধ্যমে ঘরের মাঠে বিদায় নেয়ার কথা থাকলেও সুরক্ষা নিশ্চিত না হওয়ায় এবং অনাকাক্সিক্ষত জনরোষের আশঙ্কায় তার ফেরার পথ রুদ্ধ হয়েছিল। সাকিবের ক্যারিয়ারের এই গোধূলি বেলায় তার ফেরাটা এখন এক মানসিক যুদ্ধের নাম। বিসিবি’র সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সাকিব বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড যদি আমাকে দেশে ফিরিয়ে আনতে না পারে, তবে সেটা তাদের ব্যর্থতা। এখানে আমার কী করার আছে?’
অন্যদিকে সাকিবের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘই, বেশ গুরুতর। জুলাই-আগস্টে দেশে না থাকলেও তার বিরুদ্ধে সেই সময় হত্যা মামলা করা হয়। এ ছাড়াও সামনে এসেছে আর্থিক কেলেঙ্কারির খবর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত অনুযায়ী, শেয়ারবাজার কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইএফআইসি ব্যাংকের চেক জালিয়াতি মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবর এসেছিল। এ বিষয়ে সম্প্রতি বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং মামলার ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছানোর কাজ চলছে। সাকিবের স্বপ্ন ছিল দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে রাজকীয় বিদায় নেয়া। বিসিবি ও বর্তমান সরকার সেই স্বপ্ন পূরণে কিছুটা নমনীয় হওয়ার আভাস দেয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়টি এখন নির্ভর করছে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের ওপর।
সাকিবের ফেরা মানে কেবল একজন ক্রিকেটারের ফেরা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী বিতর্কের অবসান ঘটানো। তবে সাকিবের দেশে ফেরা এখন স্বপ্ন ও বাস্তবতার এক অদ্ভুত সন্ধিক্ষণে। একদিকে আইনি জটিলতা আর জনরোষের কঠোর বাস্তবতা, অন্যদিকে দেশের হয়ে শেষবার মাঠে নামার আবেগঘন স্বপ্ন। সাকিব সম্প্রতি বলেছেন, ‘আমি এখনো অবসর নিইনি। আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন। আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কী হয়।’ রাষ্ট্র যদি আইনি বাধা সরিয়ে তাকে ফেরার সুযোগ করে দেয়, তবে সেটি হবে দেশের ক্রিকেটের জন্য এক বিশাল প্রাপ্তি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com