/ শিক্ষা / অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
জুয়েল বারুরী, গোবিপ্রবি প্রতিনিধি:
Published : Tuesday, 17 February, 2026 at 11:47 AM
অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ড. আরিফুজ্জামান রাজিবের নেতৃত্বাধীন প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, মব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং প্রশাসনিক অদক্ষতার পাহাড়সম অভিযোগ উঠেছে। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার রাজনৈতিক পরিচয় এবং কার্যকলাপে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
রাজনৈতিক পরিচয় ও নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। 

ড. আরিফুজ্জামান রাজিব বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাকাতা সদস্য হওয়া সত্ত্বেও পটপরিবর্তন পরবর্তী পরিস্থিতিতে প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ বাগিয়ে নিয়েছেন। শুধু তাই নয় ৫ আগস্ট পরবর্তী সময়েও শিক্ষক সমিতির শীর্ষ পদে ছিলেন যিনি। আওয়ামীপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়ে সে দায়িত্ব পালন করেন। গণহত্যার দায়ে অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষের প্যানেলের শিক্ষক নেতাকে প্রক্টর করায় বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিশৃঙ্খলা ও 'মব জাস্টিস' নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির ভূমিকা ছিল চরম হতাশাজনক। অভিযোগ রয়েছে, হামলার শিকার শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে উল্টো নীরব ভূমিকা পালন করেছে প্রক্টরিয়াল বডি। অথচ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দিয়েছেন মিথ্যা মামলা।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে 'বিচারহীনতার সংস্কৃতি' তৈরি করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রক্টরিয়াল বডির নারী সদস্যরা রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ছিলেন, যা ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি সুবর্ণা রায় বহিরাগত ব্যক্তি দ্বারা হেনস্তার শিকার হওয়ার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনোপ্রকার যোগাযোগ ও সহযোগিতা না করার কথা জানা যায়। এ বিষয়ে সুবর্ণা রায় বলেন, আমাকে হেনস্তা করা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেনি। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিশু ম্যাম খোঁজ নিলেও প্রক্টরিয়াল বডির কোনো নারী সদস্য আমাকে কোনো খোঁজ নেয়নি।

সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টরের ব্যক্তিগত ও একতরফা সিদ্ধান্তে ক্যাম্পাসের একসময়ের প্রাণবন্ত সাংস্কৃতিক অঙ্গন আজ মৃতপ্রায়। এর পাশাপাশি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের সার্টিফিকেট আটকে রাখা এবং কর্মকর্তাদের বিনা কারণে দপ্তর পরিবর্তনের মাধ্যমে কর্মপরিবেশ নষ্ট করার অভিযোগও আছে ড. রাজিবের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান,ইচ্ছেমতো দপ্তর পরিবর্তনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেন প্রক্টর। অথচ এটি তার দায়িত্ব নয়। 

এছাড়া নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীর সনদ আটকে রাখার ঘটনায় সংবাদ সম্মেলনও করেছিলেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিক ফয়সাল। সে সময় পরীক্ষার সনদ অনৈতিকভাবে আটকে রাখেন প্রক্টর আরিফুজ্জামান রাজিব। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে উপাচার্যের হস্তক্ষেপে সনদ পান সেই শিক্ষার্থী। আতিক ফয়সাল বলেন, যৌক্তিক কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্তৃক ১৩ দিন সনদ উত্তোলনের ফরম আটকে রাখা ক্ষমতার চরম অপব্যবহার ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার নামান্তর। যার জন্য সনদ উত্তোলন সম্ভব হয় নি। এমন স্বেচ্ছাচারী ব্যাক্তিকে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

পরীক্ষায় নকল করার অভিযোগের তদন্ত প্রমাণিত (চলমান) না হলেও এক শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশও করেন তিনি। পরে উপাচার্যের হস্তক্ষেপে সেটা প্রত্যাহার হয়।

এছাড়া আওয়ামীলীগ আমলে বিএনপির বিরুদ্ধে মানববন্ধনে বিএনপির নিষিদ্ধের দাবিতে এক শিক্ষক বক্তব্য দিলে উচ্ছ্বসিত হয়ে হাত তালি দিতে দেখা যায় তাকে

অভিযোগ আছে সহকারী প্রক্টর রাহাত তুহিনের বিরুদ্ধেও। সহকারী প্রক্টর রাহাত তুহিনের বিরুদ্ধে গুরুতর একাডেমিক অনিয়মের অভিযোগ ছিল তার বিভাগের শিক্ষার্থীদের ভেতর থেকেই । এমনকি শিক্ষার্থী ও সাংবাদিকদের হুমকি ধামকি দিয়ে বেড়াতেন এই শিক্ষক। আওয়ামীলীগের শেষ সময়ে শেখ হাসিনার ভাই ও পতিত সরকারের চিফ হুইপ লিটন চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশনায় বেশকিছু নিয়োগ ছাড় হওয়ার গুঞ্জন ওঠে গোবিপ্রবিতে। সে সময় এ বিষয়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যম ছিল সরব। আওয়ামী আমলের সেই সময়েই নিয়োগ পান রাহাত তুহিন। সহকারী প্রক্টর পদ ব্যবহার করে আরিফুজ্জামান রাজিবের দয়াপরবশে নিজেকে নিয়ে যান শিক্ষার্থী বিরোধিতার অনন্য উচ্চতায়। হুমকি ধামকি দিতেন সংবাদকর্মীদেরও। 

গোবিপ্রবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকিল শাহরিয়ার বলেন, একদিন রাতে আমাদের সংগঠনের অফিসে এসে মব করেন রাহাত তুহিন। সে সময় আমরা বাধা দেয়ার চেষ্টা করলে ও উনি মব করছেন বলা হলে তিনি আমাদের একজনকে বলেন,আমি চাইলে তুমি বের হতে পারবেন না। মব করলে করছি,যা পারো করো। একজন সহকারী প্রক্টর হয়ে এভাবে হুমকি ধামকি দেয়ায় অবাক হয়ে যাই। উনি সহকারী প্রক্টর। উনার কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাদের ডাকবেন। উনি নিজে শৃঙ্খলার রক্ষক হয়ে ভাঙেন শৃঙ্খলা, তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা থাকে কিভাবে? আমাদের নিউজে তার নাম কেন যায় নি এ জন্য এক সাংবাদিককে বাবা তুলেও কথা বলেন তিনি। শিক্ষকতার নূন্যতম নৈতিক অবস্থান তার নেই। 

এ বিষয়ে প্রক্টর আরিফুজ্জামান রাজিব, সহকারী প্রক্টর রাহাত তুহিনকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com