/ বিজ্ঞান ও প্রযুক্তি / অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 21 January, 2026 at 11:04 PM
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদস্মার্টফোন একটু পুরোনো হলেই শুরু হয় পরিচিত এক সমস্যা ‘স্টোরেজ ফুল’। ফোনে জমে থাকা ছবি, ভিডিও, অ্যাপ আর প্রয়োজনীয় ফাইল নিয়ে কী রাখবেন আর কী মুছবেন— এই টানাপোড়েনেই কেটে যায় সময়। পছন্দের মুহূর্তগুলো ধরে রাখতে গিয়ে অনেকেই নতুন কিছু ডিলিট করতে চান না। আর ঠিক এই জায়গাতেই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা।

কিন্তু এই অবহেলাই ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। শুধু ফোনের পারফরম্যান্স নয়, ঝুঁকির মুখে পড়তে পারে ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তা। এমনই সতর্কবার্তা জারি করেছে ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম-ইন্ডিয়া)। সংস্থাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করার আহ্বান জানিয়েছে।

অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কী সতর্কবার্তা দিল সার্ট-ইন?

সার্ট-ইনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাসে প্রকাশিত অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল দ্রুত আপডেট করা জরুরি। সংস্থার মতে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
এই ফাঁক ব্যবহার করে নির্দিষ্ট কোনো অ্যান্ড্রয়েড ফোনকে টার্গেট করে সাইবার অ্যাটাক চালানো সম্ভব। এমন আক্রমণের ফলে ডিভাইসের মেমোরি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সিস্টেম ক্র্যাশ করতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের আক্রমণ হলে সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা আরও বেড়ে যায়।

আপডেট না করলে কোথায় ঝুঁকি?

সার্ট-ইন জানাচ্ছে, যারা লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করবেন না, তাদের ফোন বা কোনো প্রতিষ্ঠানের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকারদের আক্রমণের জন্য উন্মুক্ত থেকে যাবে।

এই নিরাপত্তা ত্রুটির একটি বড় অংশের সঙ্গে যুক্ত রয়েছে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মিডিয়া প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত এই টুলটিতে সমস্যা ধরা পড়েছে, যা থেকেই নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে।

ডলবি কী বলছে?

ডলবি সমস্যার কথা স্বীকার করলেও জানিয়েছে, বিষয়টি যতটা ভয়াবহ বলে প্রচার হচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। তাদের মতে, সর্বোচ্চ যা হতে পারে, তা হলো মিডিয়া প্লেয়ার ক্র্যাশ করা । এ ছাড়া ফোন অটো রিস্টার্ট নিতে পারে।

তবে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা নেই বলেই দাবি Dolby-এর।

গুগলের অবস্থান

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যাটি প্রথম সামনে আসে ২০২৫ সালের অক্টোবরে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেই গুগল সিকিউরিটি আপডেট প্রকাশ করে। ৫ জানুয়ারির সিকিউরিটি বুলেটিনে এই ত্রুটির কথা উল্লেখ করে নতুন সিকিউরিটি প্যাচ রোলআউট করা হয়, যা এখন দ্রুত ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, স্টোরেজ বাঁচাতে গিয়ে সিকিউরিটি আপডেট এড়িয়ে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। প্রয়োজনে অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে হলেও নিয়মিত OS ও সিকিউরিটি আপডেট ইনস্টল করা উচিত।

কারণ একটি ছোট আপডেটই পারে আপনার ফোনকে বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে।

সূত্র : এই সময় অনলাইন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com