|
বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক কাউন্সিল নভেম্বর ২০২৫-এ
প্রকাশ করবে নির্যাতিত লেখকদের ঐতিহাসিক সাক্ষ্যগ্রন্থ
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ (BNWC) ঘোষণা করেছে যে তারা নভেম্বর ২০২৫-এ একটি ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে, যেখানে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে তৎকালীন হাসিনা ফ্যাসিস্ট শাসনামলে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর সংঘটিত নির্যাতন, দমন, হয়রানি, কারাবাস ও হত্যার ঘটনাবলী প্রামাণ্যভাবে উপস্থাপিত হবে।এই গ্রন্থ হবে একটি ঐতিহাসিক সাক্ষ্য এবং প্রমাণভিত্তিক দলিল, যা ওই সময়ে ভিন্নমতের কণ্ঠস্বর দমনে পরিচালিত পরিকল্পিত নিপীড়নের নথি হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক লেখক সমাজ, মানবাধিকার সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সংগ্রামীদের কাছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কীভাবে রাষ্ট্রীয় দমননীতির শিকার হয়েছিলেন—এই বই তার একটি অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। 👉 যারা এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে লেখালেখির কারণে যারা নির্যাতন, হামলা, পেশাগত হয়রানি, কারাবাস বা প্রাণনাশের হুমকি পেয়েছেন, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—নিজেদের লেখা, ব্যক্তিগত সাক্ষ্য এবং প্রমাণ আমাদের কাছে পাঠানোর জন্য। 📧 প্রেরণের ঠিকানা: bnwp2025@hotmail.com সম্পাদনা পরিষদ # কবি ও মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান # লেখক ও গবেষক ড. মুস্তাফা মাজিদ # অধ্যাপক ও লেখক ড. ফরিদউদ্দিন আহমেদ # কবি ও ডক্টরাল গবেষক আবু জুবায়ের # কবি ও এক্টিভিস্ট আমিনুল ইসলাম মামুন # লেখক ও ব্লগার ফাসিউল আলম |