/  শিল্প ও সাহিত্য / বাংলাদেশে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়েছিল যেসব আলোচিত বই
বাংলাদেশে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়েছিল যেসব আলোচিত বই
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 13 February, 2025 at 7:29 PM
 বাংলাদেশে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়েছিল যেসব আলোচিত বইবাংলাদেশে নানা সময় ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক বিতর্ক বা অশ্লীলতা - এমনসব কারণ দেখিয়ে কর্তৃপক্ষ কোনও কোনও বইকে নিষিদ্ধ বা মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, কোনোটি আবার প্রকাশের পর করা হয়েছিল বাজেয়াপ্ত। এসব বইয়ের মধ্যে ফিকশন, নন-ফিকশন - উভয় ধরনের বইই রয়েছে।
সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি কিংবা প্রকাশকদের কাছ থেকে নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত এসব বইয়ের সঠিক সংখ্যা সম্পর্কে একক কোনো ধারণা পাওয়া যায়নি। তবে প্রকাশনা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ বইয়ের সংখ্যা অনেক নয়।
এর মধ্যে একাধিক বই নিষিদ্ধ হওয়ার পর মামলা করে আদালতের রায়ে পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। অবিভক্ত ভারতে একসময় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম বই নিষিদ্ধ হয় নব্বইয়ের দশকে।
তবে, স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই কবিতা লিখে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কবি দাউদ হায়দার। সেসময় দাউদ হায়দারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে একটি মামলাও করা হয়।
আলোচিত ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ নামে কবিতাটি ১৯৭৪ সালে দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় ছাপা হয়েছিল। 
বাংলাদেশে বিভিন্ন সময়ে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হওয়া কয়েকটি বই সম্পর্কে জেনে নেয়া যাক।

নারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের লেখা ‘নারী’ বইটি স্বাধীনতার পর বাংলাদেশে যেসব বই নিষিদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম আলোচিত নন-ফিকশন বই। এটি ১৯৯২ সালে একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। নারীবাদ নিয়ে লেখা ৪০৮ পৃষ্ঠার বইটি প্রকাশিত হওয়ার পর পরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বইটি ইসলাম ধর্ম এবং ধর্মবিদ্বেষী বলে অভিযোগ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বইটি বাজেয়াপ্ত ঘোষণা করার জন্য আবেদন করেন। এরপর ১৯৯৫ সালের ১৯শে নভেম্বর তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করে।
বইয়ের প্রকাশক আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেছেন, “নারী বইটা অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল। তখনকার বিএনপি সরকার যে দিন চলে যাবে সে-ই দিন বইটা নিষিদ্ধ করে দিয়ে যায়।”
এরপর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।
“কষ্টের জায়গা এটা যে সাড়ে তিনটা বছর আমাদের কোর্টে ঘুরতে হইছে। কোর্টে গেলে তো একদিনে মামলা শেষ হয় না। মামলা লড়তে টাকার হিসাব করি নাই”, বলছিলেন ওসমান গণি। সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে ২০০০ সালের সাতই মার্চ বইটির ওপর নিষেধাজ্ঞার আদেশ অবৈধ বলে রায় দেয় আদালত।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, “সাড়ে তিনটা বছর বইটা বাজারে ছিল না। অথচ রায় হলো বইতে কোনো অশ্লীলতা নেই। রায়ের পর আবার বইটা বাজারে দেই আমরা।”
ওসমান গণি জানান, “এখন বইয়ের উপরে লেখাই আছে, সাড়ে তিন বছর নিষিদ্ধ থাকার পর পুনরায় প্রকাশিত।”
অধ্যাপক হুমায়ুন আজাদ তার বহুমাত্রিক লেখালেখির জন্য সুপরিচিত ছিলেন। পরবর্তীতে তার আরো কয়েকটি বই নিয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক হয়েছে। বিশেষ করে তার 'পাক সার জমিন সাদ বাদ' উপন্যাস প্রকাশের পর ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলো। দুই হাজার চার সালের ফেব্রুয়ারিতে একুশে বইমেলা থেকে ফেরার পথে তাকে কুপিয়ে জখম করেছিলো একদল সন্ত্রাসী। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেই অগাস্টে তিনি বৃত্তি নিয়ে গবেষণার জন্য গিয়েছিলেন জার্মানিতে। সেখানেই কয়েকদিন পর তার মৃত্যু হয়েছিল।

লজ্জা

ভারতে বসবাসরত বাংলাদেশি নারীবাদী লেখক তসলিমা নাসরিনের বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। তার লেখা 'লজ্জা' উপন্যাসটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়, এবং প্রকাশনার ছয় মাসের মাথায় বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই বইটিকেই বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই হিসেবে দাবি করা হয়। উপন্যাসটি ভারতের বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা হয়েছিলো।
১৯৯৩ সালের ১১ই জুলাই এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, “জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রকাশের জন্য নিষিদ্ধ করা হলো তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি।”
নিষিদ্ধ হওয়ার আগে বইটি প্রায় ৫০ হাজার কপি বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেসময় পেশায় চিকিৎসক এই লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইসলামপন্থী বেশ কয়েকটি দল তার তীব্র সমালোচনা করে রাজপথে মিটিং-মিছিল করে লেখকের ফাঁসি দাবি করে। এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ভারতেও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, বিশেষ করে যখন থেকে তিনি ভারতে অবস্থান করতে শুরু করেন। বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি রাজ্য, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানেও এই বইটি নিষিদ্ধ হয় পরবর্তীতে।

''

তসলিমা নাসরিনের লেখা আরেকটি বই 'ক' ২০০৩ সালে প্রকাশিত এবং নিষিদ্ধ হয়। লেখক বইটিকে আত্মজীবনীমূলক উপন্যাস বলে বর্ণনা করেছেন। বইয়ে তিনি বিভিন্ন সময়ে তার নিজের ওপর ঘটা যৌন নিপীড়নের কথা তুলে ধরেছেন। এতে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত লেখক, শিল্পী, সাহিত্যিকের নাম উল্লেখ করেছিলেন তিনি। অভিযুক্তরা সবাই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।
তাদের মধ্যে একজন তসলিমা নাসরিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেছিলেন, এবং মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে ২০১৫ সালে সে মামলাটি আদালত খারিজ করে দেয়।
এই বইটির প্রকাশক চারদিক প্রকাশনীর স্বত্বাধিকারী মেজবাহউদ্দিন আহমদ বলেন, “সরকার বইটি নিষিদ্ধ করেনি। আদালতের আদেশে বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। সে সময় পুলিশ বিভিন্ন ছাপাখানা থেকে বইগুলো নিয়ে যায়।”
মেজবাহউদ্দিন আহমদের দাবি, চাইলে ‘ক’ বইটি তিনি এখন প্রকাশ করতে পারেন। মামলার ১৪ বছর পর তা খারিজ হওয়ায় এখন বই ছাপতে বাধা নেই, মনে করেন তিনি। সে সময় কলকাতায় বইটি ‘দ্বিখণ্ডিত’ নামে প্রকাশিত হয়। সেখানেও আদালতের আদেশে প্রাথমিকভাবে তা নিষিদ্ধ ছিল। পরে সেটি বাজারে ছাড়ার অনুমতি দেয়া হয়।

রাজনৈতিক কারণে নিষিদ্ধ

বাংলাদেশে ১৯৯৯ সালের মার্চে ‘আমার ফাঁসি চাই’ নামক একটি বই প্রকাশিত হয়, এবং অল্প কিছুদিনের মধ্যেই সরকার বইটি নিষিদ্ধ করে। বইয়েে মাধ্যমে লেখক মতিয়ুর রহমান রেনটু ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছেন এমন অভিযোগে বইটি নিষিদ্ধ করা হয়। এরপর ২০২০ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ নামে একটি বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। বইটি ২০০৮ সালে প্রকাশিত হয়। বিএনপির সাবেক নেতা অলি আহমদের বইটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে নিষিদ্ধ ও বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত।

কে নিষিদ্ধ করে বই?

কোনও বই নিষিদ্ধ বা বাজেয়াপ্তের নির্দেশ যখন দেয়া হয় তখন কর্তৃপক্ষ কারণ ব্যাখ্যা করে। এটি কেবল বাংলাদেশেই ঘটে, তেমন নয়।পৃথিবীর অনেকে দেশে অনেক নামী লেখকের কিংবা পাঠকপ্রিয় বই নিষিদ্ধ হওয়ার উদাহরণ আছে। ঠিক এই মুহূর্তে উত্তর কোরিয়া এবং সৌদি আরবে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ বাইবেল নিষিদ্ধ।
ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন মনে করেন, "কোনো সরকারের মর্জি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে একটি বই নিষিদ্ধ করা হবে কি না।”
কিন্তু কোনো প্রকাশিত বই নিয়ে আপত্তি উঠলে ব্যবস্থা নেয় সরকারের কোন কর্তৃপক্ষ?
এ নিয়ে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে বিবিসি বাংলা। জানা যাচ্ছে এ সংক্রান্ত একক কোনো কর্তৃপক্ষ নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ জানিয়েছে, এটি তাদের কাজ নয়। যদিও লেখক, গবেষক এবং প্রকাশকরা বলছেন বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বই নিয়ে বিভিন্ন সময় যখন অভিযোগ ওঠে, তখন আলাদা আলাদা বিভাগ বা অধিদপ্তর এ বিষয়ে পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে গণগ্রন্থাগার অধিদপ্তর, পাবলিক লাইব্রেরি, নজরুল ইন্সটিটিউটের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
'নারী' বইটি যখন নিষিদ্ধ করা হয়, তখন প্রথমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সে উদ্যোগ নেয়া হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেয়া হয়।
তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশনা সংস্থা চারদিক প্রকাশনীর স্বত্বাধিকারী মেজবাহউদ্দিন আহমেদ বলেছেন, লেখকের ‘আমার মেয়েবেলা’ এবং ‘উতল হাওয়া’ নামে বই দুইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
এছাড়া প্রতি বছর বাংলাদেশে একুশে বইমেলার সময় মেলা-কেন্দ্রিক একটি বিশেষ টাস্কফোর্স কাজ করে। যার কাজ কোনো বই নিয়ে অভিযোগ উঠলে তা যথাযথ কমিটিকে জানিয়ে সিদ্ধান্ত নেয়া।
বাংলা একাডেমি শুধু বইমেলা কেন্দ্রিক বইগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়। বাকি ১১ মাস কোনও বই সম্পর্কে অভিযোগ উঠলে তা নিয়ে বাংলা একাডেমি পদক্ষেপ নিতে পারে না।
বাংলা একাডেমির একজন পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম বলেছেন, “বাংলা একাডেমি শুধু বইমেলা কেন্দ্রিক বইকে সতর্ক বা নিষিদ্ধ করে।"
"একটি টাস্কফোর্স থাকে, যারা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেসব বই সংগ্রহ করে কমিটির কাছে জমা দিলে সেগুলো নিয়ে সিদ্ধান্ত হয়। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিরোধী কোনও বই মেলায় এলে সে বিষয়ে তখন পদক্ষেপ নেয়া হয়।”
বাংলা একাডেমির দেয়া তালিকায় দেখা গেছে, ২০২৩ সালে চারটি বই মেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে, এসব বই আসলে নিষিদ্ধ নয়, শুধুমাত্র মেলা থেকে প্রত্যাহার করা হয়েছিলো। ওই বইগুলো এখনো অনলাইন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক
ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা ...
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার ...
সংসদে বিল উত্থাপনঃ র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি
সংসদে বিল উত্থাপনঃ র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ...
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব (সাজু ফকির) এর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মোঃ মুক্তি ও তার স্ত্রী ...
সাতক্ষীরায় বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ অস্ত্রধারি আটক
সাতক্ষীরায় বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ অস্ত্রধারি আটক
সাতক্ষীরায় ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
সাতক্ষীরায় শিল্প বিকাশে সকল বাধা দূর করার আশ্বাস জেলা প্রশাসকের
সাতক্ষীরায় শিল্প বিকাশে সকল বাধা দূর করার আশ্বাস জেলা প্রশাসকের
সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর সার্বিক কর্মকা- পরিদর্শন, শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় এবং শিল্পনগরী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার ...
বোদায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বোদায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিকূল ...
বোদায় ট্রাক তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
বোদায় ট্রাক তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তিন জন। ...
১০
এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে অবহেলার মাসুল দিচ্ছে তরুণ সমাজ
এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে অবহেলার মাসুল দিচ্ছে তরুণ সমাজ
টোব্যাকো অ্যাটলাস ২০২৫ অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়। কিন্তু এই বিপুল প্রাণহানির ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
১০
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
কর্মক্ষেত্র কিংবা দৈনন্দিন জীবনের কঠিন এক দিন শেষে ঘরে ফিরে শান্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। কেউ বইয়ের পাতায় ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com