/ সারাদেশ / সরাসরি সাক্ষাতকার, চাকরির সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ পেলেন তরুণরা
খুলনায় ব্র্যাকের ক্যারিয়ার এক্সপো
সরাসরি সাক্ষাতকার, চাকরির সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ পেলেন তরুণরা
নতুন বার্তা, খুলনা:
Published : Friday, 20 November, 2026 at 10:19 PM
সরাসরি সাক্ষাতকার, চাকরির সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ পেলেন তরুণরা চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো সিজন ৩’। ব্যাংকিং, মার্কেটিং, সেলস ও উন্নয়ন খাতের মোট ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করে। পেশাগত জীবন শুরুর জন্য প্রস্তুত তরুণ প্রজন্ম এবং শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে খুলনার খালিশপুরের বিএনএস তিতুমীর-এর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার ‘ক্যারিয়ার এক্সপো সিজন ৩’ আয়োজন করে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক। 

দিনব্যাপী এই আয়োজনে মোট ৯ হাজার ৪৯৪টি সিভি জমা পড়ে। এর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ৬৪৬ জন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন ৪৪৬ জন চাকরিপ্রত্যাশী, যার মধ্যে ২৮১ জন চাকরির সুযোগ লাভ করেন। 

ক্যারিয়ার এক্সপোতে অংশগ্রহণকারীরা আকিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক, আড়ং, এসএমসি, আবুল খায়ের গ্রুপ, আরএফএল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বুথগুলো ঘুরে দেখেন। এ সময় তারা সরাসরি চাকরির সাক্ষাৎকারে অংশ নেন এবং তাৎক্ষণিক নিয়োগ যাচাই প্রক্রিয়ায় সুযোগ পান। এর পাশাপাশি ক্যারিয়ার হাবের পরামর্শক দলের সহায়তায় সিভি পর্যালোচনা ও সংশোধন সেশনেও অংশ নেন। এই আয়োজনটি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গাইডেন্স প্রদানের ক্ষেত্রে ব্র্যাকের অঙ্গীকারের প্রতিফলন।

তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক, গ্রামীণ তরুণ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মজীবনে প্রবেশের সুযোগ বাড়ানোর ব্যাপারে এ উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক, গ্রামীণ তরুণ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তরুণ বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও ক্যারিয়ার নির্দেশনা প্রদানে ব্র্যাকের অঙ্গীকারকে এই আয়োজন আরও সুদৃঢ় করেছে।

প্রধান অতিথি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, শুধুমাত্র তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি হলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জিত হবে না; বরং তাদের দক্ষ, উৎপাদনশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে পারলেই তা সম্ভব হবে। ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীরা অন্তত একটি বা দুটি কার্যকর দক্ষতা অর্জন করতে পারলে সেই দক্ষতাই তাদের সারাজীবন কর্মসংস্থানের পথ দেখাবে।

বিশেষ অতিথি দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ বলেন, সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই; সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সর্বোচ্চ একাগ্রতা ও নিরলস অনুশীলনের মাধ্যমেই সাফল্য অর্জন করতে হবে।

একটি অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মসূচী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক বলেন, আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে কেবল দেশের বাজারের কথা না ভেবে, দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে নিজেদেরকে একজন ’‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে বিশ্বের যেকোনো প্রান্তের কর্মক্ষেত্রের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলা যায়।

ব্র্যাকের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের হেড অব প্রোগ্রাম সাপোর্ট ফখরুল আলম বলেন, ক্যারিয়ার মানে কেবল প্রথাগত চাকরি নয়, বরং নিজেদের কর্মজীবনের লক্ষ্য নির্ধারণ করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে নিজেকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই যুগে কেবল একাডেমিক ফলাফলের ওপর নির্ভর না করে নিজস্ব সৃজনশীলতা ও দক্ষতা দিয়েই এগিয়ে যেতে হবে।

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেশন ইউনিটের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম দিনব্যাপী আয়োজনের ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিয়োগদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ‘শ্রমশক্তি জরিপ ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ীদেশের দেশের মোট বেকার জনগোষ্ঠীর একটি বিশাল অংশই তরুণ, যেখানে ১৫ থেকে ২৯ বছর বয়সী বেকারের সংখ্যাই প্রায় ২০ লাখ ৩০ হাজার। এছাড়া শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে স্নাতক পর্যায়ে বেকারত্বের হার সবচেয়ে বেশি, যা মোট বেকারত্বের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সাধারণত নারীর শারীরিক সুস্থতা, হরমোনের ভারসাম্য, ঋতুচক্র ও পুষ্টির বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুস্থ ...
২
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৩
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির এ ...
৪
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ...
৫
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এবার কঠোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক ...
৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ...
৭
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
৮
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং ...
৯
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
১০
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও: প্রতিবেদন
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না- এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সামরিক ...
 
১
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
২
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
৩
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৪
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৫
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
৫
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৯
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে ২লাখ টাকা জরিমানা
উৎপাদিত পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ‎লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা ...
১০
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com