/ শিক্ষা / চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 16 November, 2026 at 7:15 AM
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তাকৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ কোটি ৮৮ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে।
তবে এসব কর্মকর্তা কোন বিষয়ে, কোন দেশে এবং কোন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবেন, তার সুনির্দিষ্ট বিবরণ প্রকল্প প্রস্তাবে নেই। এ ছাড়া প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণার্থী নির্বাচনের পদ্ধতি ও প্রশিক্ষণ মডিউলও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নেওয়া দুই হাজার ২৪৭ কোটি ৭৫ লাখ টাকার ‘স্ট্রেংদেনিং অ্যাগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

বৈদেশিক প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় প্রশিক্ষণ, পরামর্শক নিয়োগ, ভবন নির্মাণ, অফিস ভাড়া ও যানবাহন ব্যবহারের ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মূল লক্ষ্য বাকৃবিকে জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, গবেষণাগার, শিক্ষাক্রমের আধুনিকায়ন এবং কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানো হবে।
প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে এক হাজার ৯৪৭ কোটি ৭৫ লাখ টাকা বিদেশি ঋণ হিসেবে নেওয়ার প্রস্তাব রয়েছে, যা মোট ব্যয়ের ৮৬.৬৫ শতাংশ। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ এক হাজার ২৯৩ কোটি ১৮ লাখ টাকা এবং কোরিয়া এক্সিম ব্যাংকের (ইডিসিএফ) ঋণ ৬৫৪ কোটি ৫৭ লাখ টাকা। সরকার দেবে ৩০০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি গবেষণা, জলবায়ু-স্মার্ট কৃষি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে বৈদেশিক প্রশিক্ষণের জন্য ৫৮৫ জনের বিপরীতে ৬৬ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হলেও প্রশিক্ষণের বিষয়বস্তু ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কমিশন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণার্থী নির্বাচনের পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিচালনার মডিউল ডিপিপিতে সংযুক্ত করার কথা বলেছে। বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুসরণেরও সুপারিশ করা হয়েছে।
ভবন নির্মাণেই ৭৫৮ কোটি টাকা : প্রকল্পের বড় ব্যয়ের একটি অংশ রাখা হয়েছে ভবন নির্মাণে। দুটি অনাবাসিক ভবন নির্মাণে ৭৫৭ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ভবন দুটির মোট আয়তন ৬৫ হাজার ২৩৯ বর্গমিটার, যা প্রকল্পের মোট ব্যয়ের ৩৩.৭৯ শতাংশ। এত বড় অঙ্কের নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে পিইসি সভায় আলোচনার কথা বলেছে কমিশন।

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ‘বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ (বিআইসিএআর)’। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, আধুনিক কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কেন্দ্রটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই গবেষণাকেন্দ্রের স্থাপত্য নকশাসহ বিস্তারিত নকশা ও নির্মাণকাজের বিবরণ ডিপিপিতে সংযুক্ত করা হয়নি বলে কার্যপত্রে উল্লেখ করেছে কমিশন। এতে সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ এবং বিস্তারিত ব্যয় প্রাক্কলনও যথাযথভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ভবন থাকা সত্ত্বেও প্রকল্পের আওতায় অফিস ভাড়া বাবদ দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কমিশন এ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে।

পরামর্শক খাতে ১৪৪ কোটি টাকা : প্রকল্পে পরামর্শক নিয়োগের জন্য ১৪৩ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বিপুল ব্যয়ের ভিত্তি ও যৌক্তিকতা স্পষ্ট করার পাশাপাশি পরামর্শকদের কাজের পরিধি এবং নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিতে বলেছে কমিশন।

এ ছাড়া সাবস্ক্রিপশন খাতে ৫৪ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকা; সেমিনার, সম্মেলন ও কর্মশালায় ১৯ কোটি ৫০ লাখ টাকা, স্টাডিজ খাতে ১৭ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প অনুদান খাতে ১৬৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এসব খাতের ব্যয় প্রাক্কলনের যৌক্তিকতা কারিগরি কমিটির সুপারিশের আলোকে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে কমিশন।

স্থানীয় প্রশিক্ষণে ১৪৭ জনের জন্য ৯ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ মিলিয়ে ৭৩২ জনের জন্য মোট ৭৬ কোটি ৪১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও ব্যয়ের যথার্থতাও স্পষ্ট করার ওপর জোর দিয়েছে কমিশন।

গাড়ি ভাড়ায় এক কোটি ৮০ লাখ টাকা : প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক দুটি যানবাহন ব্যবহারের জন্য এক কোটি ৮০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কিন্তু অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশে কোনো চুক্তিভিত্তিক যানবাহনের কথা নেই। অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া এ খাতে বরাদ্দের সুযোগ নেই বলে কার্যপত্রে উল্লেখ করেছে কমিশন। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৮ জুলাই জারি করা অর্থ বিভাগের পরিপত্র অনুসরণের কথা বলা হয়েছে।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকল্পটি কৃষি উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের বিভিন্ন খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, সেগুলোর যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিশ্চিত হওয়া দরকার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ...
২
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
নাশকতার মাস্টার প্ল্যান : চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, জড়িতদের ধরতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে নাশকতা অব্যাহত আছে। গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে এর তীব্রতা বহুগুণ বেড়েছে। এই চক্রের ...
৩
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
কোরআনের পরিভাষায় ‘হাওয়ারি’ যাঁরা
আরবি ‘হাওয়ারি’ শব্দের মূল অর্থ নিষ্কলুষ, শুভ্র বা খাঁটি। ‘হাওয়ারি’ শব্দটি ‘হাওয়ারুন’ ধাতু থেকে এসেছে।এর মূল অর্থ দেয়ালে চুনকাম করার ...
৪
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
চাষাবাদ শিখতে ঋণের টাকায় বিদেশ যেতে চান ৫৮৫ কর্মকর্তা
কৃষি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি শেখানোর নামে ৫৮৫ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৬৬ ...
৫
পোশাক শ্রমিক আন্দোলন: উসকানির তথ্য পাচ্ছেন গোয়েন্দারা
পোশাক শ্রমিক আন্দোলন: উসকানির তথ্য পাচ্ছেন গোয়েন্দারা
সাম্প্রতিক পোশাক শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের উসকানি ও অপতথ্য ছড়ানোর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রের দাবি, মজুরি বৃদ্ধির দাবিতে ...
৫
আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা
আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা
সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার রায় ঘোষণার তারিখ ...
৭
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহারকরে অপপ্রচার, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম খান (২৭) ...
৮
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক উৎপাদন, সরবরাহ ও পাচার বন্ধে মাদক কারবারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
৯
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ এক নরীকে গ্রেফতার ...
১০
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
অজ্ঞাতনামা এক অসুস্থ নারীর পরিবারের ঠিকানা প্রয়োজন। তিনি নড়াইলের লোহাগড়া থানা-পুলিশের হেফাজতে আছেন। তিনিঠিকমত বাড়ির ঠিকানা বলতে পারছেন না।লোহাগড়া থানার ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৪
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com