/ অপরাধ / মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
Published : Monday, 16 November, 2026 at 6:25 AM, Update: 16.11.2026 6:29:09 AM
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগমাদক উৎপাদন, সরবরাহ ও পাচার বন্ধে মাদক কারবারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব বিষয় উঠে আসে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোন নজরদারি কার্যক্রম বাড়াতে হবে।

অন্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একটি বাহিনীর দায়িত্ব নয়, বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহারকরে অপপ্রচার, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম খান (২৭) ...
২
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
মাদক উৎপাদন, সরবরাহ ও পাচার বন্ধে মাদক কারবারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
৩
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ এক নরীকে গ্রেফতার ...
৪
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
লোহাগড়া থানায় অজ্ঞাতনামা অসুস্থ নারীর ঠিকানা প্রয়োজন
অজ্ঞাতনামা এক অসুস্থ নারীর পরিবারের ঠিকানা প্রয়োজন। তিনি নড়াইলের লোহাগড়া থানা-পুলিশের হেফাজতে আছেন। তিনিঠিকমত বাড়ির ঠিকানা বলতে পারছেন না।লোহাগড়া থানার ...
৫
বোদায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বোদায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
পঞ্চগড়ের বোদায় গরু চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক ওরফে বিশারু (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) ...
৫
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের গুরুতর অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ...
৭
রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক
রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক
রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু। আর পরনে থাকা অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট। এভাবে শরীরের ভেতরে ও পোশাকে লুকিয়ে স্বর্ণ ...
৮
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
দেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার। অবশিষ্ট থাকে ১ লাখ ৯০ হাজার টাকা। ...
৯
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি, বাড়ানো হয়েছে টহল-তল্লাশি
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি, বাড়ানো হয়েছে টহল-তল্লাশি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট, মোবাইল টহল ...
১০
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
১০
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com