/ সারাদেশ / দিনের বেলাতেও টাঙাতে হচ্ছে মশারি, ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কায় রাজারবাগানবাসী
দিনের বেলাতেও টাঙাতে হচ্ছে মশারি, ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কায় রাজারবাগানবাসী
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Sunday, 8 November, 2026 at 12:54 AM
দিনের বেলাতেও টাঙাতে হচ্ছে মশারি, ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কায় রাজারবাগানবাসীড্রেনে জমে রয়েছে স্থির পানি। আর সেই পানিতে ভাসছে ছোট ছোট পোকা।এগুলো মশার লার্ভা। সাতক্ষীরা সরকারি কলেজের পেছনের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিয়মিত মশার ওষুধ ছিটানোর কোনো উদ্যোগ না থাকায় ওই এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান উত্তরপাড়া এলাকার বিভিন্ন গলির ড্রেনগুলো ঘুরে দেখা গেছে, ড্রেনের ময়লা-আবর্জনা ও জমে থাকা স্থির পানিতে অবাধে মশার লার্ভা বংশবিস্তার করছে।

ড্রেনের ভেতর পচে যাওয়া পানি ও আবর্জনার স্তূপ যেন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা এবং ব্লিচিং পাউডার ও মশার ওষুধ প্রয়োগ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, ড্রেনে যে পরিমাণ মশা, তাতে দিনের বেলাতেও ঘরে কিংবা বাইরে কোথাও শান্তিতে বসা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেককে দিনের বেলাতেও মশারি খাটিয়ে থাকতে হচ্ছে।

এলাকার বাসিন্দা রিয়াদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেনে যে পরিমাণ মশা, তাতে দিনের বেলাতেও ঘরে টেকা যায় না। মানুষের খুব কষ্ট হচ্ছে। অথচ দীর্ঘদিনেও পৌরসভা থেকে কোনো ধরনের মশার ওষুধ বা স্প্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে এলাকার মানুষ চরম ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার মধ্যে আমাদের এলাকাটি সবচেয়ে অবহেলিত।

আরেক বাসিন্দা আব্দুল কাদের বলেন, মশার কামড়ে বাচ্চাদের নিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়। প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকার ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে পড়বে।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান, পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো এবং ড্রেন পরিষ্কারের বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওই এলাকায় দ্রুত ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে পাঠানোর জন্য পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেওয়া হবে।

জনস্বাস্থ্য রক্ষায় এবং ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান এলাকায় দ্রুত কার্যকর মশা নিধন কার্যক্রম ও ড্রেন পরিষ্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বারিধারার নতুন বাজারের পর এবার পল্লবীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ...
২
পিছু হটলেন ইনফান্তিনো, বিশ্বকাপে দল বাড়ানোর স্বপ্নে ধাক্কা
পিছু হটলেন ইনফান্তিনো, বিশ্বকাপে দল বাড়ানোর স্বপ্নে ধাক্কা
বিশ্বকাপের শতবর্ষ পূর্তিতে টুর্নামেন্টকে আরো বড় করার পরিকল্পনা ছিল ফিফার। ২০৩০ বিশ্বকাপে ৪৮ দলের পরিবর্তে ৬৪টি দল নিয়ে আয়োজনের প্রস্তাবও ...
৩
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের ...
৪
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বাসনা ...
৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের
কুমিল্লায় ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী ...
৫
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের আওতায় গীতা পাঠদানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী ...
৭
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ...
৮
মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল
মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  দোয়া ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।।গতকাল শনিবার বিকেল ৪ ...
৯
নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নদীর বুকে বৈঠার ছন্দ, ঢাক-ঢোলের শব্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে নড়াইলের আফরা নদী। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় নারী ...
১০
লোহাগড়ায় মুসা মোল্যার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ
লোহাগড়ায় মুসা মোল্যার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আপন ছোট ভাই মুসা মোল্যার বিরুদ্ধে জাল ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৪
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৫
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৫
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তবে এবার সেটি রিয়াদের আকাশেই প্রতিহত ...
৭
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ...
৮
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৯
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির প্রত্যাশা, এসব ইস্যুর সমাধান ...
১০
বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রির প্রতিষ্ঠান ‘টেকইজি’। দেশের ক্রেতাদের কাছে নতুন সব প্রযুক্তি পণ্য ও স্মার্টফোন পৌঁছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com