/ সারাদেশ / শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি
শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি
নতুন বার্তা, গাজীপুর:
Published : Friday, 6 November, 2026 at 2:06 AM
শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজিঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, গাজীপুর এখন শান্ত আছে। এই শান্ত পরিবেশকে আর কাউকে অশান্ত করতে দেওয়া হবে না। শ্রমিকের আবেগকে কাজে লাগিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, পুলিশসহ শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাই মিলে তাদের প্রতিহত করবে। আপনারা দেখছেন যে আমাদের পুলিশের কিছু সদস্য আহত হলেও আমরা শ্রমিক বা শ্রম সেক্টরে পূর্ণ মানবিকভাবে কাজ করছি। শ্রমিক আহত হোক, এটা আমরা চাই না। শ্রমিকদের প্রতি আমরা পূর্ণ সহানুভূতিশীল এবং পূর্ণ আবেগ নিয়ে কাজ করছি। সরকার এবং পুলিশ শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল।
তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সরকারের সহানুভূতি আছে; কিন্তু সেই সহানুভূতির নামে একটি পক্ষ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা জানেন, আমাদের শ্রমিক ভাই-বোন যারা আছে, তারাই প্রকৃত যোদ্ধা। তারা এই শ্রম সেক্টরে কাজ করছে দেখেই আমাদের রপ্তানিমুখী পণ্য দেশের বাইরে যাচ্ছে এবং আমরা রেমিট্যান্স আনতে পারছি।
বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাসস্ট্যান্ড পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, কালিয়াকৈর সার্কেল এসপি শফিকুল ইসলাম, থানার ওসি শহিদুল ইসলামসহ গাজীপুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা কাজ করছেন বলেই দেশের অর্থনীতি সচল আছে। তাই শ্রমিকদের নিরাপত্তা দেওয়া, তাদের কাজের পরিবেশ শান্ত রাখা পুলিশের দায়িত্ব।
তিনি শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের আবেগকে কাজে লাগিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, আপনাদেরও দায়িত্ব আছে তাদের প্রতিহত করার। আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন, রাস্তা বন্ধ করা—এটা শ্রমিকদের আন্দোলন হতে পারে না। এটা শ্রমিকদের ক্ষতি করছে। যারা এসব করছে, তারা শ্রমিকের বন্ধু নয়।
শুধু শ্রমিক নয়, এই এলাকার অধিবাসী ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান ডিআইজি। তিনি বলেন, যারা এই এলাকার অধিবাসী আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরও বলবো—আপনারাও তো এই শ্রম সেক্টরের ওপর নির্ভর করে চলেন। আপনাদের ব্যবসা-বাণিজ্য চলে। কাজেই আপনাদেরও দায়িত্ব আছে, এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার। গাজীপুরের শান্তি রক্ষা করা শুধু পুলিশের কাজ নয়, এটা সবার কাজ। পুলিশ, শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ—সবাই মিলে যদি দাঁড়ায়, তাহলে কেউ শান্ত পরিবেশ অশান্ত করতে পারবে না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে দেখা গেছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। শুক্রবার (৬ ...
২
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন।গত বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ ...
৩
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর ঘণ্টাব্যাপী মানববন্ধন। দিনাজপুরের ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে পার্বতীপুর উপজেলার ...
৪
নড়াইলে ৩৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
নড়াইলে ৩৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বাবুল শেখ(৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ...
৫
সাতক্ষীরার শালিখা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার শালিখা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা রাতে নদীতে লাশ ...
৫
সিলেট এমএজি ওসমানী মেডিকেলে অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হব-বাণিজ্যমন্ত্রী
সিলেট এমএজি ওসমানী মেডিকেলে অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হব-বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, স্বাস্থ্য খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও ...
৭
আমজনতার তারেকের প্রশ্ন: আমির হামজা আজ কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন?
আমজনতার তারেকের প্রশ্ন: আমির হামজা আজ কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন?
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা শুক্রবার কোন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন, তা জানতে চেয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক ...
৮
সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল নিষিদ্ধ যুবলীগের
সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল নিষিদ্ধ যুবলীগের
সাতক্ষীরার শ্যামনগরে ঝটিকা মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।খোঁজখবর নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুবলীগের ব্যানারে উপজেলার ভুরুলিয়ার রাহাতুল্লার মোড় ...
৯
বিদ্যালয় অধ্যক্ষের হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
বিদ্যালয় অধ্যক্ষের হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনুকনগর এলাকায় আদালতের বিচারাধীন জমি নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানি ...
১০
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ২০৪ ব্যক্তি ...
 
১
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
২
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
৩
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৪
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ...
৫
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৫
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ...
৭
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৮
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
ইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে ...
৯
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
১০
ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত ঃ অংশ নিল ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠান
ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত ঃ অংশ নিল ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠান
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। বিভিন্ন খাতের ৮০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com