|
চাঁপাইনবাবগঞ্জে ৪ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে ৩ কিলোমিটার ৫৫০ মিটার এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবি ছিল এলাকাবাসীর। আর তাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হবে। রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হবে। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।” এ সময় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ মো. আব্দুল আলিম, এলজিইডির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |