/ জাতীয় / পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন
পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Monday, 2 November, 2026 at 12:35 AM
পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচনআগামী ২৮ নভেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ এর আনুষ্ঠানিক জার্সি ও মেডেল উন্মোচন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

রবিবার (০১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও মেডেলের মোড়ক উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

সংস্থাটি জানায়,‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি’, রিকল-১০২’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ সবার মাঝে পরিচিত করে তোলা এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।

এসময় ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে “ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২” এবং হটলাইন নম্বর ‘১০২’ এর ওপর নির্মিত দুটি প্রমো ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের ওপর মহাপরিচালকের লেখা এবং জায়েদ খলিলের সুরে ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের থিম সং-এর ভিডিও চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এই আয়োজনের সাথে জড়িত প্রতিষ্ঠানসহ সবাইকে ধন্যবাদ জানান। একই সাথে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার এবং যেকোনো জরুরি মুহূর্তে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশের রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান তিনি। 

যে ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ম্যারাথন-

ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় চার বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিতে রয়েছে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ছোটদের জন্য ১.০২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ...
২
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার
রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনার মূল হোতা আমেরিকান নাগরিক তৌসিফ ...
৩
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ...
৪
৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর
৩৫৭ কর্মকর্তার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর
বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।এ ...
৫
ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা ...
৫
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশে জনতার ঢল
কালাইয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশে জনতার ঢল
‎জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মামনুর রশিদ মামুন এর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎রবিবার (১ নভেম্বর) বিকাল চারটায় উপজেলার ...
৭
নারীদের শ্লীলতাহানি ও যুবককে ছুরিকাঘাত করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
নারীদের শ্লীলতাহানি ও যুবককে ছুরিকাঘাত করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়িতে টয়লেট নির্মাণ কাজে বাধা দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় নারীদের মারধর করে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গত ...
৮
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।রবিবার (১ নভেম্বর) ...
৯
চাঁপাইনবাবগঞ্জে ৪ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে ৪ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজের উদ্বোধন ...
১০
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা পরিবহনে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৩
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৪
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৫
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ...
৫
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
৭
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৮
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
৯
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
১০
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com