|
তুরাগে ৬ হাজার ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট-বিয়ারসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর তুরাগে ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা-পুলিশ।আজ বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া দুইটার দিকে তুরাগের দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে একটি অফিসকক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. হৃদয় মির্জা (২৯),মো. রতন মিঞা (৩০),কুহিনুর বেগম (৩৫) ও স্বপ্না বেগম (৩২)। তুরাগ থানা-পুলিশের সূত্রে জানা যায়, পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় ওই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা তাঁদের সহযোগী পলাতক আসামি আতাউরের নাম প্রকাশ করেছেন। তাঁরা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। |