|
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম– মো. সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ (৩৮)। বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক সকাল ১০টা ১০ মিনিটের দিকে মাতুয়াইল এলাকায় এ অভিযান চালানো হয়। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান ভূঁইয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |