/ সারাদেশ / ‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
‎লক্ষ্মীপুর প্রতিনিধি :
Published : Monday, 12 October, 2026 at 7:52 PM
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে লক্ষ্মীপুরে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলেছেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুর রহমান বিপ্লব। এ ঘটনায় তৎকালীন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আব্দুর রহমান বিপ্লব। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন বলে জানান।
‎লিখিত বক্তব্যে আব্দুর রহমান বিপ্লব বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর চোখ বেঁধে হাতকড়া পরানো হয় এবং পরে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
‎তাঁর দাবি, ২০১৯ সালের  ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে বিদ্যুৎ শক দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশ সদস্যরা তাঁকে গাড়িতে তুলে রামগতি উপজেলার চর আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে মারধরের পাশাপাশি তাঁকে হত্যার ভয় দেখিয়ে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
‎আব্দুর রহমান বিপ্লব আরও দাবি করেন, পরে তাঁকে রামগতি থানায় নিয়ে নির্যাতন করা হয় এবং শরীরে ইনজেকশন পুশ করা হয়। এরপর লক্ষ্মীপুর সদর থানায় নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়।
‎লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁকে ক্রসফায়ার থেকে বাঁচাতে এক কোটি টাকা দিতে হবে বলে তাঁর বাবার কাছে দাবী করেন ওসি লোকমান হোসেন।  পরে দালালদের মাধ্যমে ৭০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁর দাবি, সকাল ১০টার আগেই তাঁর বাবার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়। এ সময় তাঁর বাবা, মা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
‎তিনি আরও বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ থেকে ৮টি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর মধ্যে দুটি মামলায় তাঁকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন।
‎আব্দুর রহমান বিপ্লব অভিযোগ, এসব নির্যাতন ও মিথ্যা মামলার কারণে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তাঁর পরিবারেরও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
‎সংবাদ সম্মেলনে বিপ্লবসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন ভুক্তভোগী  বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৎকালীন সময়ে বিভিন্ন সংগঠনের একাধিক ছাত্রনেতা ও কর্মী নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছিলেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা চাকরিতে বহাল রয়েছেন।
‎এ ঘটনায় তৎকালীন ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের, তাঁদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান আব্দুর রহমান বিপ্লবসহ ভুক্তভোগীরা।
‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 
‎প্রসঙ্গত, অভিযুক্ত সাবেক ওসি লোকমান হোসেন পুলিশের আর্মড় পুলিশ ব্যাটালিয়ন (এবিবিএন) এ কর্মরত আছেন বলে জানা যায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
২
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন ...
৩
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে পাশের দেশ ভারত থেকে এসেছে  সহোদর দুই যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার ...
৪
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
লক্ষ্মীপুরে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের ...
৫
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
আজ  সোমবার  থেকে শুরু হয়েছে  সিলেট নগরীর  ৪২ টি ওয়ার্ডে    বিশেষজ্ঞ টিমের  মাধ্যমে  জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass ...
৫
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং এনলাইটেন্ড একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা ...
৭
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। ...
৮
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৯
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
১০
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে । ০৫ অক্টোবর সোমবার বিকেলে ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৭
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে (SJIS) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী 'যোসেফাইট ...
৮
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৯
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com