/ সারাদেশ / সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass Dog Vaccination Campaign’-এর উদ্বোধন
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
Published : Monday, 12 October, 2026 at 7:48 PM
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর  রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে  টিকা গ্রহণ করা কুকুরটিকেআজ  সোমবার  থেকে শুরু হয়েছে  সিলেট নগরীর  ৪২ টি ওয়ার্ডে    বিশেষজ্ঞ টিমের  মাধ্যমে  জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass Dog Vaccination Campaign’-এর কার্যক্রম।  
ভুক্তভোগী  ও সাধারণ মানুষের অভিযোগ, কুকুরের উপদ্রব বেড়ে যাওয়া  সহ   নানা কারণে   সিসিকের স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে এ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়। তখন সিসিক অর্থনৈতিক সহযোগিতা করবে বলে সম্মত হয়  জনস্বার্থে।  
 সিসিকের অর্থায়নে ১৫ দিনব্যাপী নগরীর ৪২টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কুকুরকে টিকা দেওয়ার পর বিশেষ  লাল রং দিয়ে চিহ্নিত  করা হবে।   এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষজ্ঞ টিম মাঠে রয়েছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত  
ওয়ার্ল্ড ওয়াইড বলে  নিশ্চিত করেছেন  প্রাণিসম্পদ দপ্তরের  সিলেট বিভাগীয় পরিচালক  ড.আবু জাফর মো: ফেরদৌস।
তিনি জানান,জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ কর্মসূচিতে কারিগরি সহায়তা ও বাস্তবায়নে সহযোগিতা করছে। 
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass Dog Vaccination Campaign’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন,প্রাণী নিধন করা যাবে না। তাই কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে নগরবাসীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি  আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব রয়েছে। বিশেষ করে যেখানে উচ্ছিষ্ট ও পরিত্যক্ত খাবার পড়ে থাকে, সেসব এলাকায় কুকুরের বিচরণ বেশি। সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের আগের সময়েও কুকুরগুলো খাবারের সন্ধানে এসব স্থানে জড়ো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকাতেও কুকুরের উপদ্রবের কথা জানানো হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নগরবাসীর নিরাপত্তার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তবে সিসিক প্রশাসক  নগরবাসীকে সাবধান করে বলেন , কুকুরের টিকাদান করা হলে কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকাংশে কমবে। তবে কেউ কুকুরের কামড়ের শিকার হলে কোনোভাবেই বিষয়টি অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে।
কুকুরের উপদ্রব বেশি হলে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। সিসিকের হটলাইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের কার্যালয়ে তথ্য দেওয়া যাবে। এলাকাবাসীর সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সিসিক জানায়,সিলেট নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হবে। টিকা দেওয়া কুকুরগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করা হবে। 
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান থেকে কুকুরের উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়ার পর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে এ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়।  সাম্প্রতিককালে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  একটি কুকুর  এভাবে  উগ্র হয়ে গেলে  আমরা সেটিকে নিয়ন্ত্রণ নিয়ে আসি। 
সিসিকের অর্থায়নে ১৫ দিনব্যাপী নগরীর ৪২টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কুকুরকে টিকা দেওয়ার পর বিশেষ লাল  রং দিয়ে চিহ্নিত করা হবে। এতে টিকা দেওয়া ও না দেওয়া কুকুর সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
যেখানে  লাল রং ব্যতীত কুকুর দেখা যাবে  সে ইনফরমেশন  সংশ্লিষ্টদের  জানালে  যথাযথ পদক্ষেপ না হবে।   টিকা দেওয়ার জন্য  আমাদের টিম  কুকুর যেভাবে নিয়ন্ত্রণ করে  তা দেখে  আমরা নিজেরাও অবাক হয়েছি। এই কাজগুলো যারা করছে  এতটাই প্রশিক্ষণপ্রাপ্ত  এবং দক্ষ।  আমরা এ কাজ  সফলভাবে সম্পন্ন করার জন্য   OSHA (ওশা - Occupational Safety and Health Administration) আমেরিকার ওরেগন রাজ্যের স্বাস্থ্য বিভাগ, যা বিভিন্ন ধরণের স্বাস্থ্যকর্মী  বা ট্র্যাডিশনাল হেলথ ওয়ার্কারদের (THW) সার্টিফাইড প্রশিক্ষণ দিয়ে থাকে।  সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত  তিনজন সহ  আরো দক্ষ ১২ জন  থাকবে।   প্রতিবছর কুকুর  ভ্যাকসিনটি নিতে হবে।   তবে  কুকুর টিকা দেওয়ার পরও  সে কুকুর দ্বারা মানুষ আক্রান্ত হলে  তাকে  টিকা নিতে হবে কারণ স্বাস্থ্য বিভাগ  টিকা না নেয়ার ঝুঁকি বহন করে না।  এ কর্মসূচি  বাস্তবায়নের প্রয়োজন সকলের সহযোগিতা।  
আমরা চারটি গ্রুপে বিরক্ত করেছি কর্মসূচি।  ১ থেকে ১০ নং ওয়ার্ড, ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে  ৪২।    সিলেট সিটিতে বেওয়ারিশ প্রায় ৪ হাজার কুকুর রয়েছে। 
 কুকুরকে বিশ্রামের পূর্বে  খাবার সংগ্রহের সময়  বেশি পাওয়া যায়  এছাড়াও গাড়ি নিয়ে ঘুরবে আমাদের লোকজন।  গৃহপালিত কুকুরকে  নিজ উদ্যোগেই মালিকরা   নিয়ে এসে টিকা দিবেন । 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ম্যাস ডগ ভ্যাকসিনেশন এক্সপার্ট ডা. হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিসের টিম কো-অর্ডিনেটর ডা. মো. কামরুল ইসলাম ও হাসান সাইয়েদুল মুরসালিন। 
উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আবু সালমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, ডা. আব্দুস শহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও ডা. শারমিন আক্তার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
২
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক পেপ্রস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন ...
৩
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে ভারত থেকে জয়পুরহাটে দুইভাই
প্রেমের টানে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে পাশের দেশ ভারত থেকে এসেছে  সহোদর দুই যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার ...
৪
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
‎‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়’, সাবেক ওসির বিরুদ্ধে
লক্ষ্মীপুরে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের ...
৫
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
সিলেট সিটিতে প্রায় চার হাজার কুকুর রয়েছে, লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হবে টিকা গ্রহণ করা কুকুরটিকে
আজ  সোমবার  থেকে শুরু হয়েছে  সিলেট নগরীর  ৪২ টি ওয়ার্ডে    বিশেষজ্ঞ টিমের  মাধ্যমে  জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘Mass ...
৫
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দিতে এনলাইটেন্ড একাডেমির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি এবং এনলাইটেন্ড একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা ...
৭
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। ...
৮
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৯
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
১০
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে । ০৫ অক্টোবর সোমবার বিকেলে ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৭
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী 'যোসেফাইট টেক কার্নিভাল' সম্পন্ন
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে (SJIS) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী 'যোসেফাইট ...
৮
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৯
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com