|
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শাহীনুজ্জামান, নড়াইল :
|
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন দিক নিদের্শনা দেন এবং আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূঁজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।এ সময় জনাব নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); নড়াইল সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। |