|
কাফরুলে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
ঢাকার কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানা গেছে, ডিবি উত্তরা বিভাগের একটি দল কাফরুল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল তালুকদারকে গ্রেফতার করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তজুমদ্দিন উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ডিবি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ফরিদুল তালুকদারের রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গ্রেফতার ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশিগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুল থানার এসপি পাড়ার একটি বাসায় থাকতেন। |