/ জাতীয় / বংশালে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানীর আত্মহত্যা, নেপথ্যে কী জানাল পুলিশ
বংশালে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানীর আত্মহত্যা, নেপথ্যে কী জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 6 October, 2026 at 1:06 AM
বংশালে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানীর আত্মহত্যা, নেপথ্যে কী জানাল পুলিশরাজধানীর বংশালে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিশা রানীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বান্ধবী মিনাক্ষী রানী ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, সম্পর্ক নিয়ে বিরোধের জেরে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে না পেরে আত্নহত্যার সিদ্ধান্ত নেন নিশা রানী।

সোমবার (৫ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর সকালে বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান ২৮ বছর বয়সী নিশা রানী। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। পরে তারা একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাশতা করেন। এরপর যান রমনা কালী মন্দিরে।

পুলিশের ভাষ্য, রমনা কালী মন্দিরে পূজা শেষে মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী তাকে সেখান থেকে একটি রেস্তোরাঁয় নিয়ে যান। সেখানেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

পরে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান। ওই দিন বিকালে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিকি বাবু মিনাক্ষীর বাসায় আসেন। খবর পেয়ে নিশাও সেখানে যান।

পুলিশের অভিযোগ, একপর্যায়ে বিকি বাবু ও মিনাক্ষী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই দিন দিবাগত রাত তিনটার দিকে বংশাল থানার সিটি কলোনিতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সামনেই নিশা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় নিশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত নিশা রানীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বংশাল থানা এলাকার একটি স্থান থেকে মিনাক্ষী রানীকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার  করা হয়। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কের বিষয়টি নিয়ে আরও যা জানা গেল

স্থানীয় একট সূত্র জানায়, নিশা রানী ও মিনাক্ষী রানী সমকামী এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একই সঙ্গে মিনাক্ষী রানীর সঙ্গে বিকি বাবুরও প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

ওই সূত্র জানায়, গত ২ অক্টোবর সকালে নিশা ও মিনাক্ষী ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে গেলে সেখানে বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। এ সময় মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা ক্ষুব্ধ হন। পরে তিনি নিজেকে আঘাত করার চেষ্টা করেন।

স্থানীয় সূত্র আরও জানায়, ওই দিন রাতে মিনাক্ষীর বাসায় বিকি বাবু আসেন। সেখানে মিনাক্ষী ও বিকির শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে নিশার সঙ্গে তাদের বিরোধ হয়। একপর্যায়ে নিশা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আদালতে সাক্ষ্য দেওয়ার কথা তাদের। কিন্তু দিনের পর দিন আদালতে আসছেন না। ফলে সাক্ষ্যগ্রহণ এগোচ্ছে না, ঝুলে থাকছে বহু বছরের ...
২
বিমানে ১০ কর্মকর্তার রদবদল
বিমানে ১০ কর্মকর্তার রদবদল
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে ...
৩
‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’
‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে ঘুস দাবি, ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগ উঠেছে। ...
৪
বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ
বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে এয়ারপোর্ট ...
৫
ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু
ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখতে গিয়েছিলেন নার্স তন্ময়ী মণ্ডল। সেখানে প্রেমিক আকাশ মিত্রের মরদেহ দেখে মানসিকভাবে ...
৫
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। নিহতদের মধ্যে ২৫ ...
৭
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নড়াইলের কালিয়া উপজেলায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার বেলা ১১ ...
৮
ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন
ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৮শত ৮৪ ...
৯
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বোদায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বোদায় র‍্যালি ও আলোচনা সভা
“শিক্ষকের পাশে থাকুন’ পেশা সুরক্ষায়,-মর্যাদা বৃদ্বিতে, এবং ভবিষৎ রুপায়নে ৬০ বছর”—এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ...
১০
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার ...
 
১
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
২
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ...
৩
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা কিন্তু এখন আর বোঝা না। মেয়েরা ...
৪
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
চাকরি ছেড়ে নিজের মতো করে কাজ করার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই করপোরেট চাকরি ছেড়ে কনটেন্ট তৈরি, ...
৫
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৫
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৮
কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
একটি দেশের অর্থনৈতিক সম্ভাবনা সব সময় শিল্পকারখানার চিমনি কিংবা বড় বড় অবকাঠামোর মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো প্রকৃতিই একটি ...
৯
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
হত্যার পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
১০
ঢাকায় গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
ঢাকায় গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উত্তরা বিভাগের একটি দল রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাইফ উদ্দিন পাপ্পু (৪৭) নামের এক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com