/ প্রবাস বাংলা / বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, পিছিয়ে বাংলাদেশ
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
পর্যাপ্ত জনবল ও প্রশিক্ষকেরও প্রকট সংকট
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 1 October, 2026 at 5:23 AM, Update: 02.10.2026 12:25:49 AM
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদেরবাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকা কর্মীর হার ৯২ শতাংশ, রাজশাহী ও রংপুরে ৮৪ শতাংশ এবং ঢাকায় ৮৩ শতাংশ।
একই সময়ে বিদেশে যাওয়া কর্মীদের ৭০ থেকে ৭৪ শতাংশই আধাদক্ষ বা স্বল্প দক্ষ। ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা বাড়লেও দেশের প্রশিক্ষণব্যবস্থা এখনো সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না।
বাংলাদেশ প্রতিবছর বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাঠাচ্ছে। বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বিদেশগামী কর্মীদের বড় অংশ এখনো আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠতে পারছে না।
অভিবাসী কর্মীদের সাধারণত পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও স্বল্প দক্ষ—এই চার ভাগে দেখা হয়। চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, ফার্মাসিস্ট ও নার্সদের মতো পেশাকে পেশাজীবী হিসেবে ধরা হয়। মেকানিক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রংমিস্ত্রি, পাচক, ড্রাইভার, প্লাম্বার, গার্মেন্ট শ্রমিক ও সনদপ্রাপ্ত কেয়ারগিভারদের দক্ষ কর্মী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে কৃষক, মালি ও বিভিন্ন সহায়ক কাজের কর্মীরা আধাদক্ষ এবং পরিচ্ছন্নতাকর্মী, গৃহকর্মীসহ কিছু পেশা স্বল্প দক্ষ হিসেবে বিবেচিত হয়।
রামরুর ‘বাংলাদেশ হতে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৫ : অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অভিবাসন মূলত আধাদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমবাজারনির্ভর। ২০২৫ সালে মাত্র ৩-৪ শতাংশ পেশাজীবী, ২০ থেকে ২২ শতাংশ দক্ষ এবং ৭০ থেকে ৭৪ শতাংশ আধাদক্ষ বা স্বল্প দক্ষ কর্মী বিদেশে গেছেন।
অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব রিপ্যাট্রিয়েটেড বাংলাদেশি এমপ্লয়িজ (ওয়ারবি) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণায় বিদেশগামী কর্মীদের আনুষ্ঠানিক প্রশিক্ষণের চিত্র উঠে এসেছে। গবেষণার হিসাবে, সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই প্রশিক্ষণ না নিয়ে বিদেশে যাচ্ছেন প্রায় ৮৭ শতাংশ কর্মী। ৭১ শতাংশের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না।
চট্টগ্রামে এই হার ৯২ শতাংশ, রাজশাহী ও রংপুরে ৮৪ শতাংশ এবং ঢাকায় ৮৩ শতাংশ।
গবেষণায় আরো দেখা গেছে, বিদেশে গমনেচ্ছু কর্মীদের মধ্যে টিটিসিতে যাঁরা ভর্তি হন, তাঁদের প্রধান উদ্দেশ্য বিদেশে যাওয়া নয়। ৭৮.৭ শতাংশ প্রশিক্ষণার্থী মূলত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে চাকরির আশায় প্রশিক্ষণ নিয়েছেন মাত্র ৩৭.৯ শতাংশ কর্মী। প্রায় ৭.৪ শতাংশ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণকালীন সম্মানী পাওয়ার জন্য ভর্তি হয়েছেন। ফলে টিটিসির প্রশিক্ষণব্যবস্থার সঙ্গে বিদেশমুখী কর্মসংস্থানের সরাসরি যোগসূত্র এখনো সীমিত।
তথ্য বলছে, টিটিসির প্রশিক্ষণার্থীদের ৫০.৯ শতাংশ শিক্ষার্থী এবং ১৯.৩ শতাংশ বেকার। বিপরীতে ইলেকট্রিশিয়ান, চালক বা মেকানিকের মতো সরাসরি দক্ষ পেশায় থাকা প্রশিক্ষণার্থীর হার খুবই কম। গবেষকদের মতে, এতে টিটিসির প্রশিক্ষণের সঙ্গে তাৎক্ষণিক কর্মসংস্থান ও বিদেশে যাওয়ার প্রস্তুতির মধ্যে বড় ফাঁক স্পষ্ট হয়।
টিটিসিতে প্রশিক্ষকসংকট : শুধু প্রশিক্ষণ নেওয়ার হার কম নয়, প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। গবেষণায় ৪০টি টিটিসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে গড়ে ৭৩টি অনুমোদিত পদ থাকলেও প্রায় ৩৬টি পদ শূন্য। এর মধ্যে প্রশিক্ষকের অনুমোদিত পদের গড়ে ২১টি শূন্য। কোনো কোনো কেন্দ্রে একজন প্রশিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশগামী কর্মীদের জন্য দেশভিত্তিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ চালু করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিকুলাম ও যন্ত্রপাতি উন্নয়ন, প্রশিক্ষকদের দক্ষতা বাড়ানো, দক্ষতার মানসম্মত সনদ চালু এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের তথ্যভিত্তিক ডিজিটাল ডেটা বেইস তৈরির সুপারিশ করা হয়েছে। টিটিসির চাকরি দেওয়ার কার্যক্রমকে বিদেশি শ্রমবাজারের চাহিদা ও নিয়োগ সংস্থার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। প্রশিক্ষণ নেওয়া কর্মীরা বিদেশে গিয়ে একই পেশায় কাজ করছেন কি না, সেই তথ্যও পর্যাপ্ত নেই। সিপিডির গবেষণায় দুই হাজার ১৭৮ জনের মধ্যে বিদেশে যাওয়া কর্মী খুঁজে পাওয়া যায় মাত্র ১৫ জন। তাঁদের কেউ ওয়েল্ডিং, কেউ মেশিনের কাজে, কেউ হোটেল ম্যানেজমেন্টে ছিলেন। কেউ টিটিসিতে নেওয়া প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কাজ করছিলেন, আবার কেউ প্রশিক্ষণ নিয়েও ভিন্ন পেশায় কাজ করছিলেন।
সাত বাজারেই ৯৪ শতাংশ কর্মী : বিএমইটির তথ্যে জানা যায়, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১৭৫টি দেশে কর্মী গেলেও মোট কর্মীর প্রায় ৯৪ শতাংশ মাত্র সাতটি দেশে যায়। এর মধ্যে পাঁচটি মধ্যপ্রাচ্যের দেশ এবং দুটি মালয়েশিয়াসহ প্রধান কয়েকটি শ্রমবাজার রয়েছে। ফলে বেশির ভাগ প্রশিক্ষণও মূলত এসব বাজারের প্রয়োজনকে ঘিরেই হয়ে থাকে।
ইউরোপীয় দেশগুলোতে যাওয়া কর্মীরা অনেক সময় বাংলাদেশ থেকে বেসিক প্রশিক্ষণ নিয়ে সেখানে গিয়ে আরো বাস্তবভিত্তিক প্রশিক্ষণ বা কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করেন।
কিছু দেশ নিজেরাই জনশক্তিকে দক্ষ করে নিয়ে যাচ্ছে : সূত্র জানায়, সব সংকটের মধ্যেও নতুন শ্রমবাজার তৈরির সুযোগ রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের মতো বাজারে শুধু কোনো একটি কাজ জানলেই হচ্ছে না; ভাষা, নির্দিষ্ট পেশাগত দক্ষতা, কাজের মান, নিরাপত্তা এবং কখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতার প্রমাণও প্রয়োজন হচ্ছে।
জাপানের ক্ষেত্রে নির্দিষ্ট দক্ষ কর্মী বা এসএসডাব্লিউ ব্যবস্থায় নির্দিষ্ট পেশার জন্য দক্ষতা ও ভাষাগত যোগ্যতার পরীক্ষা রয়েছে। বাংলাদেশ সরকারের জাপান সেলও জানিয়েছে, সেখানে বাংলাদেশি কর্মীদের জন্য টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার এবং প্রকৌশলী বা বিশেষজ্ঞ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ব্যবস্থায়ও ভাষা ও কাজের সক্ষমতার পরীক্ষা গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের দক্ষতা প্রশিক্ষণকে ইউরোপের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করা এবং যোগ্যতার স্বীকৃতি নিশ্চিত করা। ২০২৪-২৭ মেয়াদের প্রকল্পে স্বাস্থ্য, প্রকৌশল, তথ্য-প্রযুক্তি, কেয়ার, আতিথেয়তা, নির্মাণ, কৃষিসহ বিভিন্ন খাতে তিন হাজার কর্মীর দক্ষতা উন্নয়নের লক্ষ্য রয়েছে। কাতারের সঙ্গেও ২০২৬ সালে বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে চারটি খাতে কর্মী নেওয়ার আগ্রহের কথা সরকার জানিয়েছে।
সিপিডির রিসার্চ ফেলো আবু সালেহ মো. শামীম আলম শিবলী বলেন, কিছু দেশ কর্মী নেওয়ার আগেই পরীক্ষা ও যাচাই করে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভাষা ও কাজের মান যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। জাপানের ক্ষেত্রে ভাষা শেখানোর পরও কর্মী নেওয়ার প্রক্রিয়া রয়েছে। যদিও মোট অভিবাসনের তুলনায় এ ধরনের কর্মীর সংখ্যা খুবই কম।
তিনি বলেন, সৌদি আরব, দুবাই, জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। অথচ বাংলাদেশে অনেক সময় পুরনো প্রশিক্ষণ পদ্ধতি চালু থাকে। ফলে দেশে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা বিদেশের বর্তমান প্রযুক্তি ও কাজের চাহিদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনো হয়নি। বিভিন্ন দেশের চাহিদার কথা কূটনৈতিক মিশনের মাধ্যমে বাংলাদেশ জানতে পারে। কিন্তু সেই চাহিদা নিয়মিত বিশ্লেষণ করে প্রশিক্ষণ কারিকুলাম, আসনসংখ্যা ও প্রশিক্ষকের দক্ষতার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আলাদা কার্যকর কাঠামো দুর্বল।

বিদেশ গমনে ভাষা গুরুত্বপূর্ণ, তবে শিখতে অনাগ্রহ : অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ গমনের ক্ষেত্রে সমস্যার আরেকটি বড় জায়গা ভাষাগত দক্ষতা। অনেক কর্মী বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভাষা শেখাকে প্রয়োজনীয় মনে করেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে আত্মীয়, বন্ধু বা পরিচিতজনের মাধ্যমে ভিসা পাওয়ার সুযোগ থাকায় অনেকে মনে করেন, বিদেশে গিয়ে কাজ করতে করতেই ভাষা শিখে নেওয়া যাবে।
এই প্রবণতা শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ নিয়োগকর্তার চাহিদা এখন শুধু শারীরিক শ্রমনির্ভর নয়; কর্মক্ষেত্রে যোগাযোগ, নিরাপত্তা নির্দেশনা বোঝা, প্রযুক্তি ব্যবহার এবং নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগের সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর ফলে কাজ পারলেও কাজে গিয়ে নিজের চাহিদামতো চাকরি পাচ্ছেন না বাংলাদেশিরা।

টিটিসি বাড়ালেও শিক্ষক ও সুবিধা অপ্রতুল : বাংলাদেশের টিটিসিগুলোতে বর্তমানে কিছু আধুনিক প্রশিক্ষণ হচ্ছে। তবে ভালো শিক্ষকের অভাবে এসব প্রতিষ্ঠানে ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ রয়েছে। ২০২৫ সালে জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে দেশে ১১০টি টিটিসি পরিচালনার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হলো পরিসর, মান ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য।

কিন্তু এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষকসংকট, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কারিকুলামের আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের পরীক্ষা এবং বিদেশি নিয়োগকর্তার সঙ্গে সরাসরি সংযোগ—এসব নিশ্চিত না হলে অবকাঠামো বাড়ালেও দক্ষ কর্মীর সংখ্যা সেই হারে বাড়বে না।

দক্ষ কর্মী তৈরিতে প্রতিযোগীদের থেকে পিছিয়ে বাংলাদেশ : বাংলাদেশের সঙ্গে একই আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করছে ভারত, ফিলিপাইন, নেপাল ও ভিয়েতনাম। এসব দেশের অভিজ্ঞতার একটি বড় পার্থক্য হলো, তারা শুধু কর্মী পাঠানোর সংখ্যা নয়, কর্মীর দক্ষতা, নিয়োগ, যাচাই এবং বিদেশে যাওয়ার পরের অবস্থার ওপরও বেশি গুরুত্ব দেয়।

বাংলাদেশের শুধু প্রশিক্ষণে নয়, তথ্যেও ঘাটতি রয়েছে। কোন কর্মী কোন দেশে গেলেন, কোন পেশায় গেলেন, সেখানে গিয়ে একই পেশায় আছেন কি না, কর্মস্থল পরিবর্তন করলেন কি না এবং দেশে ফিরে এলে তাঁর কী ধরনের সহায়তা প্রয়োজন—এসব তথ্য এক জায়গায় পাওয়া যায় না।

সাবেক বিএমইটি পরিচালক ও বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এসআইসিআইপি প্রকল্পের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম বলেন, গত ২০ বছরে দেশের কারিগরি প্রশিক্ষণব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগে প্রশিক্ষণে তেমন কাঠামো ছিল না, সিলেবাসও যথাযথ ছিল না। প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা ও প্রয়োজনীয় যন্ত্রপাতিরও ঘাটতি ছিল। এখন এসব ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। তবে বড় একটি ঘাটতি এখনো রয়ে গেছে, আন্তর্জাতিক শ্রমবাজারে যে ধরনের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পুরোপুরি সাজানো হয়নি।

ড. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রশিক্ষণকেন্দ্রগুলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা বা ফিলিপাইনের তুলনায় খুব বেশি পিছিয়ে নেই। মূল সমস্যা অন্য জায়গায়। সবচেয়ে বড় ঘাটতিগুলোর একটি হলো প্রশিক্ষকসংকট। ফিলিপাইনসহ কয়েকটি দেশে প্রশিক্ষকদের দীর্ঘদিন ধরে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে তার ঘাটতি রয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণযন্ত্র দ্রুত আধুনিকায়ন করতে না পারাও বড় সমস্যা।

অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের সাফল্য কত লাখ কর্মী বিদেশে গেলেন, এই সংখ্যায় মাপা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক শ্রমবাজার বদলে যাওয়ায় এখন শুধু কর্মী পাঠানোর সংখ্যা দিয়ে সাফল্য মাপার সুযোগ কমছে। কর্মীটি কী কাজ জানেন, তাঁর দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি আছে কি না, তিনি যে পেশার জন্য বিদেশে গেলেন সেই পেশায়ই কাজ করছেন কি না, ভাষা জানেন কি না, নিয়োগকর্তার প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারেন কি না এবং তাঁর দক্ষতার কারণে তিনি কতটা ভালো মজুরি পাচ্ছেন—এসব প্রশ্নের উত্তরও গুরুত্বপূর্ণ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে ...
২
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল তরুণ আগুন ...
৩
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ...
৪
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর ...
৫
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ নভেম্বর) ...
৫
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ...
৭
দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম
দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম
ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি ...
৮
বোয়ালখালীতে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
বোয়ালখালীতে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করে মো. মোজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির ...
৯
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন
যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও আনন্দঘন মিলনমেলা ...
১০
চাঁপাইনবাবগঞ্জে মাদকের সোয়া ১৬ লক্ষ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদকের সোয়া ১৬ লক্ষ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জে ২২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ এসকাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ ...
 
১
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
২
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৩
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৪
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৫
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
৫
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
৭
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৮
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১১ নভেম্বর) দিবাগত ...
৯
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
১০
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com