|
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কামরুল হাসান :
|
বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শহরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার হালিম হোসেনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান রাবেয়া। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে এক দোকানদারের কাছ থেকে তার বাইরে যাওয়ার বিষয়ে তথ্য পান স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়ার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানা গেছে। |