|
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
নতুন বার্তা, ঢাকা:
|
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিন ধাপে এ সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার তা স্থগিতের সিদ্ধান্ত জানায় ইসি।ইসির জনসংযোগ শাখার পরিচালক আব্দুল মমিন সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইসি সূত্র জানায়, বুধবার, বৃহস্পতিবার ও পরেরদিন শুক্রবার তিন ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ হওয়ার কথা ছিল। আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে আসে সংস্থাটি। পরে নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে তারা। |