/ মতামত / জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নারীর উপর প্রভাব
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নারীর উপর প্রভাব
মিতা রহমান:
Published : Wednesday, 23 September, 2026 at 2:44 AM
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নারীর উপর প্রভাবহঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সমাজের নারী সমাজের ওপর বহুমুখী ও গভীর প্রভাব ফেলেছে, যা তাদের দৈনন্দিন জীবনকে আরও বেশি কষ্টকর করে তুলছে। আমাদের এই সমাজ ব্যবস্থায় নারীরা সাধারণত গৃহস্থালি পরিচালনা থেকে শুরু করে কর্মক্ষেত্র—সকল জায়গাই সামলাতে হয়। তাই তেলের মূল্য বৃদ্ধি হলে তার সরাসরি প্রভাব পড়ে নারীদের ওপরই।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথেই এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। চার ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সোমবার সকাল থেকেই সাধারণ মানুষের যাতায়াত খরচ বেড়ে গেছে অনেক। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সৃষ্টি হয়েছে অস্থিরতা। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক রাতের ব্যবধানে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়ে যাওয়ায় গণপরিবহন চালকরা বাড়িয়ে দিয়েছেন পরিবহনের ভাড়া। সেই প্রভাব পড়েছে রাস্তায় থাকা গণপরিবহন থেকে শুরু করে কাঁচাবাজার হয়ে রং এবং হার্ডওয়্যার সরঞ্জামের বাজারেও। যশোরের বেনাপোল স্থলবন্দরে থেকে অভ্যন্তরীণ পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। স্থানভেদে ট্রাকপ্রতি ভাড়া ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন।

নারীর সংসার পরিচালনায় ব্যয়বৃদ্ধি পায়। জ্বালানি তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং কাঁচাবাজারের পরিবহন খরচ বেড়ে যায়। ফলে চাল, ডাল, তেল, সবজিসহ প্রতিটি পণ্যের দাম বাড়ে। সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে গিয়ে নারীদের তীব্র মানসিক ও আর্থিক চাপের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। কর্মজীবী নারী এবং ছাত্রীদের যাতায়াত খরচ একলাফে এতটাই বৃদ্ধি পায় যে সামাল দিতে নানা সমদস্যার সম্মুক্ষিন হতে হয়। খরচ বাঁচাতে গিয়ে অনেক সময় তারা তুলনামূলক কম নিরাপদ বা অতিরিক্ত ভিড়ের গণপরিবহনে যাতায়াত করতে বাধ্য হন, যা তাদের নিরাপত্তা ও স্বস্তিকে বিঘ্নিত করে।

জ্বালানি তেলের সাথে সাথে এলপিজি গ্যাস, কেরোসিন বা অন্যান্য জ্বালানির দামও বৃদ্ধি পায়। গ্রামীণ ও শহরতলীর অনেক নারী যারা কেরোসিন বা গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের রান্নার বাজেট কাটছাঁট করতে হয়। পরিবারের খরচ বেড়ে গেলে অনেক সময় নারীরা নিজেদের পুষ্টি ও স্বাস্থ্যের ওপর বাজেট কমিয়ে দেন। সন্তান ও পরিবারের অন্য সদস্যদের মুখে খাবার তুলে দিতে গিয়ে অনেক নারী নিজের খাবার বা চিকিৎসা খরচ কমিয়ে দেন, যা তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা, বিশেষ করে যারা অনলাইন ব্যবসা বা বুটিকের সাথে জড়িত, পণ্যের ডেলিভারি খরচ বেড়ে যাওয়ায় তাদের ব্যবসায়িক মুনাফা কমে যায়। অনেক সময় বাড়তি খরচের কারণে তাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়।

আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির মূল্য কম ছিল, তখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মূল্য না কমিয়ে লাভবান হয়েছে। এর ওপর আবার একলাফে ৫০ শতাংশ দাম বাড়িয়ে তার বিপরীতে লিটারে মাত্র পাঁচ টাকা কমানো হলো কিছুদিন আগেই মাত্র। এতে যাদের ওপর প্রভাব পড়েছিল, তাদের জন্য এই ঘোষণা সত্যিকার অর্থে উপহাস। কারণ বাংলাদেশে যেকোনো কিছুর মূল্য একবার বেড়ে গেলে সেটা কমার দৃষ্টান্ত খুবই বিরল।

জ্বালানি তেলের বাড়তি মূল্যের কারণে পরিবহন খরচে পুরোপুরি প্রতিফলিত হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। এরপর ধীরে ধীরে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল, সবজি, মাছ ও মাংসের দামে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব এখনো স্পষ্ট নয়। বিক্রেতারা বলছেন, আজকের বাজারে যে পণ্য বিক্রি হচ্ছে, তার বড় অংশ আগেই পরিবহন করে বাজারে আনা হয়েছে। ফলে নতুন জ্বালানি দরে পরিবহন খরচের হিসাব এখনো পুরোপুরি যুক্ত হয়নি। কাঁচাবাজারের সবজি বিক্রেতা বাবর উদ্দিন বলেন, আগামী দুয়েকদিনে বেশি দামে পণ্য কিনতে হলে খুচরা দামও বাড়াতে হবে। পরিবহনের ভাড়া বাড়বে নিশ্চিত, আর আমাদের বেশি দামে কিনতে হলে বেশি দামে বিক্রি করতে হবে। সরকার যেহেতু তেলের দাম বাড়িয়েছে, সেখানে বলার কিছু নাই। কিন্তু, এভাবে চলবে কিভাবে ? সরকার কি সাধারণ মানুষের কথা একবারও ভাববে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি নারী সমাজের অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক শান্তি এবং জীবনযাত্রার মানকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। সাধারণত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে নারীরাই সীমিত আয়ের মধ্যে সংসার পরিচালনার মূল দায়িত্ব পালন করেন। তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং যাতায়াত খরচ বেড়ে যায়, যা নারীদের নিজস্ব জমানো টাকা বা জরুরি তহবিলের ওপর চাপ সৃষ্টি করে।

কয়েক বছর ধরেই মূল্যস্ফীতি বেশি। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা চাপের মুখে। বাসভাড়া কিছুটা বৃদ্ধি, চাল বা সবজির মূল্যবৃদ্ধি কিংবা রান্নার খরচ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের পরিবারের মাসিক বাজেটে বড় চাপ তৈরি করতে পারে। তিনি বলেন, শহরের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, ডিজেলনির্ভর সেচব্যবস্থার ওপর নির্ভরশীল কৃষক পরিবার ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিক—তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি।

এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-পানির সংকটে জনজীবন বিপর্যস্ত। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকার এসব সমস্যার কোনো কার্যকর সমাধান করতে পারছে না। মুক্তবাজারের নিষ্ঠুর কষাঘাতে পিষ্ট সাধারণ মানুষের ওপর রাষ্ট্র আবারও চাপিয়ে দিল এক চরম জুলুমের বোঝা। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে কৃষি ও গণপরিবহনের চালিকাশক্তি ডিজেলের দাম ১৭.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়, যা সরাসরি সেচ ও উৎপাদন খরচ বাড়িয়ে প্রান্তিক কৃষককে খাদের কিনারায় ঠেলে দেবে। অন্যদিকে পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ এবং গ্রামীণ মেহনতি মানুষের আলোর উৎস কেরোসিনের দাম ১৪.৮ শতাংশ বাড়িয়ে ১৫৫ টাকা করায় তাদের জীবনে তীব্র সংকট সৃষ্টি হবে।

যাতায়াত খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে অনেক চাকরিজীবী নারীর যাতায়াত ভাতা বেতনের বড় অংশ খেয়ে ফেলে। ফলে কম বা মাঝারি বেতনের চাকরি করা নারীদের জন্য কর্মক্ষেত্রে যাতায়াত করা অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে পড়ে। নিত্যদিনের পারিবারিক ব্যয় মেলাতে হিমশিম খাওয়ার ফলে নারীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হয়। এটি পরিবারে অশান্তি ও মানসিক অবসাদের জন্ম দেয়। খরচ বাঁচাতে অনেক নারী নিজস্ব বা নিরাপদ গণপরিবহন ছেড়ে অতিরিক্ত ভিড়যুক্ত বা অনিরাপদ গণপরিবহনে যাতায়াত করতে বাধ্য হন। এটি তাদের প্রতিদিনের মানসিক উৎকণ্ঠা ও শারীরিক ক্লান্তি বহুগুণ বাড়িয়ে দেয়।

জ্বালানি তেলের দাম বাড়লে সমাজে মূল্যস্ফীতির যে চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া তৈরি হয়, তার চূড়ান্ত এবং সবচেয়ে নিষ্ঠুর প্রভাবটি পড়ে নারীর ক্ষমতায়ন ও দৈনন্দিন জীবনযাত্রার ওপর।

লেখক : কবি ও রাজনীতিক, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ন্যাপ, আহ্বায়ক, জাতীয় নারী আন্দোলন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক ...
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে দেশীয় মদের দোকানের ম্যানেজারের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ...
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় ...
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
স্থানীয় সরকার নির্বাচন : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ ...
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ...
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
পুনরায় একই স্থানে বহাল হয়ে অলৌকিক ক্ষমতা দেখালেন প্রকৌশলী মো. ইকবাল হোসেন
পুনরায় একই স্থানে বহাল হয়ে অলৌকিক ক্ষমতা দেখালেন প্রকৌশলী মো. ইকবাল হোসেন
লক্ষ্মীপুর উন্নয়নকাজের বিল ছাড়াতে ‘৫ শতাংশ’ কমিশন আদায়, অসম্পূর্ণ ভবনে ৩৩ কোটি টাকার শতভাগ বিল পরিশোধ এবং সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ ...
সীমান্তে উদ্ধার পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি
সীমান্তে উদ্ধার পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পথ হারিয়ে ফেলা সাথী আক্তার (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদ হস্তান্তর ...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
‘হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ¦ালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী। কোন প্রকার প্রস্তুতি ...
১০
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
ক্যাম্পাসে দেশীয় অস্ত্র: নিরাপত্তা শঙ্কা নাকি প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ?
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে কেন্দ্র করে মহাখালী এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের অস্ত্রহাতে সেলফি ...
 
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে
ইরানের সঙ্গে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়। সোমবার প্রকাশিত ...
১০
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com