/ অপরাধ / মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ পিস্তলসহ কাইল্ল্যা ফারুক গ্রেফতার
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ পিস্তলসহ কাইল্ল্যা ফারুক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 22 September, 2026 at 12:18 AM
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ পিস্তলসহ কাইল্ল্যা ফারুক গ্রেফতারমোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চাপাতিসহ গ্রেফতার করেছে এসআরবি-২। এ সময় তার সহযোগী মো. ইসমাইল হোসেন ডালিমকেও গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসআরবি-২। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানা যায়, কাইল্ল্যা ফারুক কলাতিয়া এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ফারুক ও ইসমাইলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।

কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে বসিলা এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চন্ডীপুর এলাকায় স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি, মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি, বসিলা ব্রিজ এলাকায় ছিনতাইয়ে জড়িত কিশোর-তরুণদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, জোরপূর্বক জমি দখল করে বালু ভরাট এবং মাদক ব্যবসায়ীদের গডফাদার হিসেবে সুরক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং দাঙ্গা, গুরুতর আঘাত, বলপূর্বক গ্রহণ, খুনের উদ্যোগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরও দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর সদর থানায় একটি সিআর মামলা রয়েছে। অস্ত্র আইন এবং স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, কাইল্ল্যা ফারুককে মাদক ব্যবসায়ীদের গডফাদার হিসেবে বলা হয়েছে; কিশোর গ্যাংয়ের গডফাদার বলা হয়নি।

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। 

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মানুষের মধ্যে ভীতি সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 

স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহত করার ঘটনায় কাইল্ল্যা ফারুক জড়িত ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে এসআরবি অধিনায়ক বলেন, ওই ঘটনায় ফারুক সেখানে ছিলেন। 

গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২ এর অধিনায়ক নয়মুল হাসান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং ...
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ...
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। রোববার সরকারি এক প্রজ্ঞাপনে ...
বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে
বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিস ও ...
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনেই রিকশার যাত্রীকে ছুরি দেখিয়ে প্রকাশ্যে ছিনতাই এবং ব্যস্ত লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ...
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ...
শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়
শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়
শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে সোমবার নতুন রূপ পেয়েছে বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল ...
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাড়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাড়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে সাড়ে ৩ লক্ষ টাকা ...
রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
আমাদের ঘরের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে রেফ্রিজারেটর। ওভেন, ওয়াশিং মেশিন কিংবা এয়ার কন্ডিশনারও বন্ধ রাখার কারণে কিছুটা বিশ্রাম ...
১০
খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
খাদ্য মানুষের মৌলিক অধিকার।  বাংলাদেশের বাস্তবতায় একদিকে যখন অসংখ্য পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে বিপুল পরিমাণ ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের ...
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা ...
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ ...
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে সম্প্রতি ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ...
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ...
১০
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
চট্টগ্রামের মাটি ও মানুষের আবেগকে সঙ্গে নিয়ে সৃজনশীলতার জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন গীতিকার ও লেখক **এম এ আলম ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com