/ সারাদেশ / ৬ কোটি টাকার নির্মিত ব্রীজের দুই পাশের সংযোগ সড়কে দুই মাসেই ধস
৬ কোটি টাকার নির্মিত ব্রীজের দুই পাশের সংযোগ সড়কে দুই মাসেই ধস
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রনিধিতিঃ
Published : Sunday, 20 September, 2026 at 1:02 AM
৬ কোটি টাকার নির্মিত ব্রীজের দুই পাশের সংযোগ সড়কে দুই মাসেই ধসপঞ্চগড়ের বোদায় নির্মাণের মাত্র দুই মাসের মাথায় একটি গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ব্রীজ। চার বছরের বেশি সময় ধরে চলছিল নির্মাণকাজ। সবশেষে দুই মাস আগে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু টানা বৃষ্টিও নয়, রাতের হালকা বৃষ্টিতেই ধসে পড়েছে সেতুর দুই পাশের প্রায় ২০০ মিটার সংযোগ সড়ক। এতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা, আর চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষ ও যানবাহনকে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ধরধরা এলাকায় টাঙ্গন নদীর ওপর নবনির্মিত ব্রিজটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই প্রকল্পটি নিয়ে নানা প্রশ্ন ছিল। এর মধ্যে ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সংযোগ সড়ক ভরাটের অভিযোগও ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য প্রিয়নাথসহ কয়েকজন বাসিন্দা জানান, নদী থেকে বালু তুলে সড়ক ভরাটের সময় তাদের বলা হয়েছিল, এতে রাস্তা আরও মজবুত ও টেকসই হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও এলজিইডির মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন আশ্বাসে তারা তখন কাজে বাধা দেননি। তাদের দাবি, নদী থেকে তোলা নরম বালুর ওপর পর্যাপ্তভাবে মাটি ও অন্যান্য উপকরণ না দিয়ে দ্রুত হেরিংবোন সড়ক নির্মাণ করায় এখন তা ধসে পড়ছে।
এর আগে ব্রীজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগের মুখে তা আর উদ্বোধন করা হয়নি বলে জানা গেছে। স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেসময় এলাকাবাসীর অভিযোগ শুনে কাজের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন বলে স্থানীয়রা জানান। ওই ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, চার বছরের বেশি সময় ধরে নির্মাণকাজ চলার পর মাত্র দুই মাস আগে সড়কটি মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সামান্য বৃষ্টিতে সড়ক ধসে পড়া নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তার মতে, প্রকল্প বাস্তবায়নের সময় এলজিইডির তদারকি যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।
তবে সড়ক ধসে পড়ার বিষয়টি স্বীকার করেছে এলজিইডি।
বোদা উপজেলা সহকারী প্রকৌশলী আকরাম হোসেন বলেন, সেতুর দুই দিকের প্রায় ২০০ মিটারের এইচবিবি রাস্তাটি বৃষ্টিতে ভেঙে পড়েছে। ইতিমধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এত অল্প সময়ের ব্যবধানে রাস্তাটি এভাবে ধসে যাবে, তা আমরাও ভাবিনি। নিম্নমানের কাজের পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কী ধরনের গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, ব্রীজের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া অংশের সংযোগ সড়কটি এইচবিবি পরিবর্তে স্থায়ীভাবে কার্পেটিং করার জন্য নতুন বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে।
পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সেখানে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত বিল দেওয়া হয়নি। তদন্তে যদি ঠিকাদারের গাফিলতি বা কাজের নিম্নমানের প্রমাণ মেলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্পটির নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস কর্পোরেশন। ৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ এই ব্রীজ ও সংযোগ সড়ক ব্যবহারের দুই মাসের মধ্যেই ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, সাময়িক সংস্কার নয়, নির্মাণকাজের মান যাচাই করে ত্রুটির স্থায়ী সমাধান করতে হবে।
পঞ্চগড় জেলার দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য টাঙ্গন নদীর ওপর দুই উপজেলার নির্মাণ করা হয় সংযোগ ব্রীজ।
এই ব্রিজ দিয়ে বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বিভিন্ন গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। তবে নির্মাণ শেষ হওয়ার মাত্র ২ মাসের মধ্যেই ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। ফলে ব্রিজের উভয়পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে ...
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে ...
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতার হওয়া একজনের ...
গুজবের আগুনে পুড়ছে সমাজ
গুজবের আগুনে পুড়ছে সমাজ
একটি মিথ্যা কথা কখনো কখনো একটি মানুষের জীবন, একটি পরিবারের সম্মান এবং একটি সমাজের শান্তি কেড়ে নিতে গুজবের মতো শব্দই ...
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হলো দুই দিনব্যাপী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। পশ্চিমা দেশগুলোর আধিপত্যের অধীন থাকা অর্থনৈতিক জোটগুলোর বিপরীতে একটি ...
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদালয় ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী ...
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।আজ ...
১০
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মাথায় গুরুতর আঘাত ও ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জবাবে তিনটি ইরানি তেলবাহী ...
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ মশিউর হোসেন মটার গংরা মোঃ দিলদার হোসেনের বাড়িতে ঢুকে লুটপাট ও ...
ভেজাল খাবারই বড় বিপদ
ভেজাল খাবারই বড় বিপদ
মানুষকে হত্যা করতে সবসময় বিষের বোতল লাগে না; কখনো কখনো একটি খাবারের প্যাকেটই যথেষ্ট। যে খাবার ক্ষুধা মেটানোর কথা, শরীরে ...
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
সংকটে পড়া ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের শর্তসাপেক্ষে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ রেখে ব্যাংক রেজল্যুশন আইনে যে ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর ...
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বোয়ালখালীতে 'আলোকিত প্রজন্ম উৎসব'২৬, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ...
১০
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
হদিস মিলছেনা সাড়ে ১২ লাখ টাকার, রাজস্ব ব্যাংকে টাকা জমা হয়নি, ক্যাশ বইয়েও নেই হিসাব, বনবিভাগের ৭ লাখ টাকার প্রকল্প ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com