/ সারাদেশ / পঞ্চগড়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক-১০
পঞ্চগড়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক-১০
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ
Published : Friday, 18 September, 2026 at 11:29 PM
পঞ্চগড়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক-১০পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে বোদায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ছয় জন এবং দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় চার জনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার ধকরাহাট সুবহানাকা পেট্রোল পাম্প এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরে মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পুলিশের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ঐ মিছিল বের করা হয়। মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় পরে আল আমিন নামের আরও একজনকে আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা জানান, মিছিলের দিন অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলায় যুবলীগের ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।
পুলিশ জানায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে যুবলীগ। ওই কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা বের হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে সেখানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ২০২৫ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন
রাশিয়ায় রাতভর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ কর্মকর্তারা রোববার (২০ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছেন। মস্কোর মেয়র এ হামলাকে ...
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে ...
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতার হওয়া একজনের ...
গুজবের আগুনে পুড়ছে সমাজ
গুজবের আগুনে পুড়ছে সমাজ
একটি মিথ্যা কথা কখনো কখনো একটি মানুষের জীবন, একটি পরিবারের সম্মান এবং একটি সমাজের শান্তি কেড়ে নিতে গুজবের মতো শব্দই ...
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
আধিপত্যের লড়াই এবং ব্রিকস সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হলো দুই দিনব্যাপী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। পশ্চিমা দেশগুলোর আধিপত্যের অধীন থাকা অর্থনৈতিক জোটগুলোর বিপরীতে একটি ...
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে বিজেপির জয়জয়কার
ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদালয় ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী ...
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, গ্রামিন ভবনে ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।আজ ...
১০
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মাথায় গুরুতর আঘাত ও ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দুই যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩ ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জবাবে তিনটি ইরানি তেলবাহী ...
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ মশিউর হোসেন মটার গংরা মোঃ দিলদার হোসেনের বাড়িতে ঢুকে লুটপাট ও ...
ভেজাল খাবারই বড় বিপদ
ভেজাল খাবারই বড় বিপদ
মানুষকে হত্যা করতে সবসময় বিষের বোতল লাগে না; কখনো কখনো একটি খাবারের প্যাকেটই যথেষ্ট। যে খাবার ক্ষুধা মেটানোর কথা, শরীরে ...
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
সংকটে পড়া ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের শর্তসাপেক্ষে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ রেখে ব্যাংক রেজল্যুশন আইনে যে ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর ...
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বোয়ালখালীতে ‘আলোকিত প্রজন্ম উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বোয়ালখালীতে 'আলোকিত প্রজন্ম উৎসব'২৬, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ...
১০
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা
হদিস মিলছেনা সাড়ে ১২ লাখ টাকার, রাজস্ব ব্যাংকে টাকা জমা হয়নি, ক্যাশ বইয়েও নেই হিসাব, বনবিভাগের ৭ লাখ টাকার প্রকল্প ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com